হোম > সারা দেশ > সিলেট

প্রচারণার শেষ দিনে লুনার নির্বাচনি ব্যানার ছেঁড়ার অভিযোগ

উপজেলা প্রতিনিধি, ওসমানীনগর (সিলেট)

সিলেট-২ (ওসমানীনগর–বিশ্বনাথ) আসনে নির্বাচনি প্রচারণার শেষ দিনে বিএনপি মনোনীত প্রার্থী তাহসিনা রুশদীর লুনার নির্বাচনি ব্যানার রাতের আঁধারে ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে চরম ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, ওসমানীনগর উপজেলার কাশিখাপন পল্লি-বিদ্যুৎ কার্যালয়ের বিপরীত পাশের সড়কে ধানের শীষ প্রতীকের প্রার্থী তাহসিনা রুশদীর লুনার দুটি বড় আকারের নির্বাচনি ব্যানার টাঙানো ছিল। সোমবার দিবাগত রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে ব্যানার দুটি ছিঁড়ে ফেলে।

১০ ফেব্রুয়ারি মঙ্গলবার সকালে এলাকাবাসী ব্যানারগুলোর ছেঁড়া অবস্থা দেখতে পেয়ে বিষয়টি সংশ্লিষ্ট বিএনপি নেতাকর্মীদের অবহিত করেন। খবর পেয়ে ধানের শীষের প্রার্থীর সমর্থকরা ঘটনাস্থলে জড়ো হন এবং ছেঁড়া ব্যানারের ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শেয়ার করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

এ বিষয়ে উপজেলা বিএনপির সভাপতি এস টি এম ফখর উদ্দিন বলেন,নির্বাচনী ব্যানার ছিঁড়ে ফেলা অত্যন্ত ন্যাক্কারজনক ও কাপুরুষোচিত কাজ। এটি পরিকল্পিতভাবে করা হয়েছে। প্রতিপক্ষের দুর্বলতা থেকেই এ ধরনের অপকর্ম সংঘটিত হচ্ছে। আমরা শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ বজায় রাখতে চাই, কিন্তু বারবার এমন ঘটনায় নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ বাড়ছে।

এলাকাবাসী জানান,এ ধরনের কর্মকাণ্ড গণতন্ত্র ও সুষ্ঠু নির্বাচনী পরিবেশের জন্য মারাত্মক হুমকি। প্রশাসনের উচিত দ্রুত বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া।

তবে এ ঘটনায় এখন পর্যন্ত নির্বাচন কমিশনে বিএনপির পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি বলে জানা গেছে।

এদিকে প্রচারণার শেষ দিনে এমন ঘটনায় এলাকায় আলোচনা ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হলে শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে। তারা দ্রুত প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ কামনা করেছেন।

শ্রীমঙ্গলে বিরল নাগলিঙ্গম বৃক্ষের মোহময় সৌন্দর্য, দর্শনার্থীদের ভিড়

সিলেটের ওসমানীতে যাত্রীদের ইমিগ্রেশন করা হচ্ছে ম্যানুয়ালি

সিলেটে হামে প্রথম মৃত্যুর শিকার ফারহান

সিলেটে ট্রাক ছিনতাই চেষ্টার মামলায় যুবদল নেতা গ্রেপ্তার

সিলেটে শহীদ জিয়া গ্রন্থমেলা উদ্বোধন

ওসমানীনগরে ইউএনও প্রত্যাহার ও চেয়ারম্যান পুনর্বহালের দাবিতে বিক্ষোভ

জনবলের সংকটে বিপর্যস্ত শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্স, চরম ভোগান্তি

আমি হাওরের চিত্র বদলে দিতে চাই: এমপি কামরুল

শ্রীমঙ্গল বিসিকে ছয় বছরেও গড়ে ওঠেনি শিল্পপ্রতিষ্ঠান

জনগণের মতামত পর্যালোচনা করে প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করা হবে: এমপি মুজিবুর