হোম > সারা দেশ > সিলেট

সিলেটে পুলিশের গাড়ি আটকে আ.লীগ নেতাকে ছিনিয়ে নিল দুর্বৃত্তরা

স্টাফ রিপোর্টার,সিলেট

সিলেটের জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে হাতকড়া পরিহিত অবস্থায় থাকা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।

সোমবার রাতে উপজেলার হরিপুরের করিচের পুল এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় দুর্বৃত্তরা পুলিশের গাড়িতে ভাঙচুরও করে।

ছিনিয়ে নেওয়া জাকারিয়া মাহমুদ জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক এবং জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

জৈন্তাপুর মডেল থানা পুলিশ সূত্রে জানা গেছে, একাধিক মামলার আসামি জাকারিয়াকে হরিপুর বাজারের স্টেশন এলাকা থেকে সন্ধ্যা সাতটার দিকে আটক করে পুলিশ।

পরে তাকে থানায় নিয়ে যাওয়ার পথে বাজার থেকে এক কিলোমিটার দূরে সিলেট-তামাবিল সড়কের করিচের পুল এলাকায় ডিআই ট্রাক দিয়ে পুলিশের গাড়ির গতিরোধ করে একদল লোক। এ সময় তারা জাকারিয়াকে ছিনিয়ে নেয়।

এ সময় পুলিশের গাড়িও ভাঙচুর করা হয়। জাকারিয়ার বাড়ি করিচের পুলের পাশেই হেমু হাউদপাড়া গ্রামে।

সিলেটের পুলিশ সুপার (এসপি) ড. চৌধুরী মো. যাবের সাদেক এ তথ্য নিশ্চিত করে বলেন, পুলিশ জাকারিয়া মাহমুদকে আটক করে থানায় নিয়ে যাওয়ার পথে কয়েকজন ব্যক্তি গাড়ির গতিরোধ করে তাকে ছিনিয়ে নিয়ে যায়। হামলায় পুলিশের গাড়ি ক্ষতিগ্রস্ত হলেও কোনো পুলিশ সদস্য আহত হননি।

হরিপুর এলাকায় পুলিশের অভিযান চালাতে গিয়ে প্রায়ই চ্যালেঞ্জের মুখে পড়তে হয় উল্লেখ করে পুলিশ সুপার বলেন, ওই এলাকায় যেকোনো অভিযান পরিচালনা করতে গেলেই পুলিশকে নানা পরিস্থিতির মুখোমুখি হতে হয়।

জাকারিয়া মাহমুদ ও হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানান তিনি।

সিলেট মহানগর জামায়াতের আমির ফখরুল, সেক্রেটারি শাহজাহান

হবিগঞ্জে ট্রাকভর্তি ভারতীয় জিরা জব্দ, আটক ৩

শ্রীমঙ্গলে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালন

হবিগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন

নবীগঞ্জে অলিউরের নেতৃত্বে বিএনপির শোডাউন

জামালগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ২

৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে ভাগ্য পরিবর্তনের গুরুত্বপূর্ণ দিন: বাণিজ্যমন্ত্রী

শ্রীমঙ্গলে ২ লাখ টাকার ভারতীয় শ্যাম্পো উদ্ধার, গ্রেপ্তার ১

ওরা পলাতকের বংশধর, আর বাংলাদেশে ফিরবে না: এমপি কয়ছর

সংরক্ষণের অভাবে হারিয়ে যাচ্ছে সুলতানি আমলের প্রত্নসম্পদ