হোম > সারা দেশ > সিলেট

হবিগঞ্জে ব্যালট ছিঁড়ে ফেলায় প্রবাসী ভোটারের কারাদণ্ড

জেলা প্রতিনিধি, হবিগঞ্জ

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় একটি ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টি ও ব্যালট পেপার ছিঁড়ে ফেলার অপরাধে গোলাম রসুল নামে এক ইংল্যান্ডপ্রবাসীকে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের মোস্তফাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রহুল আমীন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, গোলাম রসুল ভোটকেন্দ্রে ঢুকে ভেতরের পরিবেশ নিয়ে আপত্তি তোলেন।

একপর্যায়ে তিনি ভোট দেবেন না বলে একটি ব্যালট পেপার নিয়ে ছিঁড়ে ফেলেন। খবর পেয়ে দায়িত্বপ্রাপ্ত সেনাসদস্যরা এগিয়ে এলে তাদের সঙ্গেও ধস্তাধস্তি করেন তিনি।

পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টি ও ব্যালট পেপার নষ্ট করার দায়ে তাকে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

রায় কার্যকর করতে তাকে হবিগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।

গোলাম রসুল ইনাতগঞ্জ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডেও বাসিন্দা। তিনি স্থানীয় আহাদুর রহমানের ছেলে এবং ইংল্যান্ডপ্রবাসী।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৪ লাখ ৬১ হাজার ২৮৯ ভোটার নিয়ে হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে মূল প্রতিদ্বন্দ্বিতা বিএনপির রেজা কিবরিয়া ও দলটির বিদ্রোহী প্রার্থী শেখ সুজাত মিয়ার মধ্যে সীমাবদ্ধ বলে স্থানীয়ভাবে জানা গেছে।

সুনামগঞ্জে বাসের ধাক্কায় লেগুনাচালকসহ নিহত ২, আহত ৫

শ্রীমঙ্গলে বিপন্ন সবুজ ফণিমনসা সাপ উদ্ধার

বিশেষ ক্ষমতাসম্পন্ন শিশুদের মূলধারায় সম্পৃক্ত করতে হবে: সমাজকল্যাণ মন্ত্রী

শ্রীমঙ্গলে শ্রমিকদের দুই গ্রুপের সংঘর্ষে সাংবাদিকসহ আহত ১৬

শায়েস্তাগঞ্জে ১২০ শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি

শ্রীমঙ্গলে ভূমি সেবা উদ্বোধন

নবীগঞ্জে দুই শিক্ষিকার স্বর্ণালংকার ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ১

মৌলভীবাজারে ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন

সিলেট সীমান্তে বিএসএফের গুলি, পাল্টা জবাব বিজিবির

কোটি টাকার ভারতীয় জিরাসহ ২ চোরাকারবারি আটক