হোম > সারা দেশ > সিলেট

বিয়ের দাওয়াত না দেয়ায় চাচার ধারালো অস্ত্রের আঘাতে ভাতিজার মৃত্যু

উপজেলা প্রতিনিধি, দিরাই (সুনামগঞ্জ)

সুনামগঞ্জের দিরাইয়ে বিয়েতে দাওয়াত না দেওয়াকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে চাচার ধারালো অস্ত্রের আঘাতে ভাতিজা নিহত হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার ধল আশ্রম গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আনজুর মিয়া (৫০) উপজেলার ধল আশ্রম গ্রামের ছাত মিয়ার ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, বিয়ের দাওয়াত না পাওয়াকে কেন্দ্র করে আনজুর মিয়ার সঙ্গে তার চাচা আনহার মিয়ার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে বিরোধ তীব্র হলে আনহার মিয়া ধারালো অস্ত্র দিয়ে আনজুর মিয়াকে আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান। খবর পেয়ে দিরাই থানা পুলিশ দিরাই সরকারি হাসপাতালে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে।

দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। লাশ ময়নাতদন্তের প্রস্তুতি নেওয়া হচ্ছে। অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চলছে। আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণ করা হবে।

চিকিৎসা সেবায় মেডিসিন ছাড়াই স্বাভাবিক জীবনে ফেরা সম্ভব: প্রবাসীকল্যাণমন্ত্রী

জৈন্তাপুর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় অস্ত্র জব্দ

সিলেট সীমান্তে ৮৫ লাখ টাকার চোরাই পণ্য আটক

স্বাস্থ্য খাতে ৬ শতাংশ বরাদ্দের সুফল নিশ্চিত করতে হবে

বাহুবলে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

আজমিরীগঞ্জে দর্শনার্থীর মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত

হবিগঞ্জের সাটিয়াজুরী আধুনিক রেলস্টেশন অলস পড়ে আছে

২৩ বছরের সেবার স্বীকৃতি, রাজকীয় বিদায় পেলেন মুয়াজ্জিন গোলাম কবির

পাথরবোঝাই ট্রাক জব্দ করায় উত্তেজনা, মহাসড়ক অবরোধ

সিলেটকে দেশের প্রধান শাকসবজি রপ্তানির কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে