হোম > সারা দেশ > সিলেট

পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা, দুই ভাই গ্রেপ্তার

সিলেট ব্যুরো

সিলেটের বিয়ানীবাজারে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে এক ক্ষুদ্র ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত শাহীনুর ইসলাম (৩০) ও তার ভাই আইনুল ইসলামকে (২২) গ্রেপ্তার করেছে র‌্যাব-৯।

বুধবার ভোরে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ফুলসাইন এলাকা থেকে আইনুল ইসলামকে এবং সকাল ৯টার দিকে কানাগাঁও উত্তর বাদেপাশা এলাকা থেকে শাহীনুর ইসলামকে গ্রেপ্তার করা হয়। তারা বিয়ানীবাজার উপজেলার বিবিরাই গ্রামের মনিয়া মিয়ার ছেলে।

র‌্যাব জানায়, নিহত আলী হোসেন (৩৮) একই উপজেলার বিবিরাই গ্রামের বাসিন্দা এবং স্থানীয় বাজারের একজন ক্ষুদ্র ব্যবসায়ী ছিলেন। গত ৪ জুলাই শাহীনুর ইসলাম আলী হোসেনের দোকান থেকে ৬ হাজার টাকার ডিজেল বাকিতে নেন। পরে ১১ জুলাই রাতে আবার জ্বালানি তেল কিনতে এসে আগের বকেয়া টাকা পরিশোধের কথা বললে শাহীনুর ক্ষিপ্ত হয়ে ওঠেন।

একপর্যায়ে শাহীনুরের নেতৃত্বে উপস্থিত সহযোগীরা আলী হোসেনকে এলোপাতাড়ি কিল-ঘুষি ও মারধর করলে তিনি গুরুতর আহত হন। পরে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

স্থানীয় লোকজন আহত অবস্থায় আলী হোসেনকে উদ্ধার করে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে বিয়ানীবাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর র‌্যাব-৯ ছায়া তদন্ত ও গোয়েন্দা নজরদারি চালিয়ে পৃথক অভিযানে দুই আসামিকে গ্রেপ্তার করে।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে গ্রেপ্তার দুই ভাইকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বিয়ানীবাজার থানায় হস্তান্তর করা হয়েছে। মামলার অন্যান্য অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

হবিগঞ্জে পর্যটন হোটেলে ভাঙচুর চালানোর অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

সিলেট আদালতে ১৭ আইন কর্মকর্তার পদত্যাগ

সুনামগঞ্জ বালু তোলা ও পরিবহনে নিষেধাজ্ঞা

সুনামগঞ্জে ‘আফাল’, আতঙ্কিত হাওরবাসী

‎বাহুবলে ট্রাকসহ কোটি টাকার ভারতীয় জিরা জব্দ, ৫ চোরাকারবারি আটক

বাহরাইনে নির্মাণাধীন ভবন থেকে পড়ে কুলাউড়ার প্রবাসীর মৃত্যু

সিলেটে বিএমডির ৯৪ হাজার ঘনফুট পাথর জব্দ

মাধবপুরে বালু উত্তোলনকারীদের হামলায় রাবার বাগানের ৪ কর্মকর্তা আহত

এক মাসেই জলে গেল কোটি টাকার সড়ক

সিলেট এয়ারপোর্টের নিরাপত্তা কর্মকর্তা ৭ দিন ধরে নিখোঁজ