হোম > সারা দেশ > সিলেট

ভাতার কার্ডের কথা বলে টাকা নেন মৎস্যজীবী লীগ নেতা

উপজেলা প্রতিনিধি, দোয়ারাবাজার (সুনামগঞ্জ)

সুনামগঞ্জের দোয়ারাবাজারে ভাতার কার্ড দেওয়ার কথা বলে টাকা নেয়ার অভিযোগ উঠেছে এক মৎস্যজীবী লীগ নেতার বিরুদ্ধে।

এ ঘটনায় মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন শুড়িগাঁও গ্রামের বাসিন্দা ভুক্তভোগী জিয়াউর রহমান। অভিযুক্তের নাম হাফিজ উদ্দিন। তিনি একই গ্রামের বাসিন্দা ও ৪ নম্বর ওয়ার্ড মৎস্যজীবী লীগের সভাপতি।

ভুক্তভোগী জিয়াউর বলেন, মৎস্যজীবী ভাতার কার্ড করে দেওয়ার কথা বলে বিভিন্ন গ্রামের অসহায় মানুষের কাছ থেকে ২০০-৫০০ টাকা নেন হাফিজ। টাকা নেয়ার সময় জাল, নৌকা, চাল-ডালসহ বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়ার কথা বলেছেন তিনি। কিন্তু এখন পর্যন্ত কাউকে কিছুই দেননি। এমনকি টাকাও ফেরত দিচ্ছেন না। এ নিয়ে বিচার চাইলে তাকে নোটিশ দেন ইউপি চেয়ারম্যান জহিরুল ইসলাম।

অভিযুক্ত হাফিজ বলেন, ‘ব্যক্তিগতভাবে কারো কাছ থেকে কোনো টাকা নেইনি। টাকা নিয়েছেন নোয়াগাঁও গ্রামের বাসিন্দা ও ইউনিয়ন মৎস্যজীবী লীগের সভাপতি গিয়াস উদ্দিন । এ বিষয়ে তিনিই বলতে পারবেন।’

কমলগঞ্জে সেতুর কাজ বন্ধ দুর্ভোগে ২৫ গ্রামের মানুষ

ব্রাজিলের খেলা দেখতে না পেরে বিদুৎ অফিসে হামলা

সুনামগঞ্জে কৃষকের মাঝে জিংকসমৃদ্ধ ধানের বীজ বিতরণ

মাধবপুর পৌরসভায় পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম শুরু

কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচ প্রবাসীর দাফন সম্পন্ন

সুনামগঞ্জ মেডিকেল কলেজ শিক্ষার্থীদের সড়ক অবরোধ

মানবসেবায় যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে

জমিয়ত নেতা হাফিজ নাঈমের মুক্তির দাবিতে সিলেটে মানববন্ধন

৪ কোটি টাকার প্রকল্পে অনিয়ম, এলাকাবাসীর বাধায় কাজ বন্ধ

সুনামগঞ্জ পৌরসভার ৫৪ কোটি টাকার বাজেট ঘোষণা