হোম > সারা দেশ > সিলেট

জিআই পণ্য হিসেবে মনিপুরী শাড়ী স্বীকৃতি পাওয়ায় কমলগঞ্জবাসী উচ্ছ্বসিত

উপজেলা প্রতিনিধি, কমলগঞ্জ ও কুলাউড়া (মৌলভীবাজার)

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মনিপুরী তাঁতীদের তৈরীকৃত “মনিপুরী শাড়ী” জিআই পণ্যের স্বীকৃতি পেয়েছে। স্বীকৃতি অর্জনের কারণে মনিপুরী তাঁত শিল্পের সাথে যারা জড়িয়ে আছেন সেই তাঁতিরাসহ পুরো মণিপুরী জনগোষ্ঠী আজ উচ্ছ্বসিত। দেশের বিভিন্ন জেলার আরও ২৪টি ভৌগোলিক নির্দেশক পণ্যের জিআই সনদ প্রদান করেছে শিল্প মন্ত্রণালয়। এর মধ্যে মণিপুরী শাড়ি এই জিআই পণ্যের স্বীকৃতি অর্জন করে।

জানাযায়, সিলেট বিভাগের মণিপুরী তাঁতের শাড়ি এবং মণিপুরী নৃ-গোষ্ঠীর ইতিহাস আমাদের দেশে প্রায় ৩শ বছরের অধিক পুরোনো। মণিপুরীরা তাদের নিত্য প্রয়োজনীয় কাপড়, শাড়ি, গামছা, শাল, বিছানার চাদর ফানেক,লাহিঙ,উড়না সহ অন্যান্য প্রয়োজনীয় কাপড় নিজেদের জন্য বুনন করে আসছেন ।

বুনন শিল্পে খুবই দক্ষ মণিপুরী নারীরা প্রয়োজনীয় কাপড় নিজেরাই বুনে থাকেন। প্রায় প্রতিটি মণিপুরী ঘরেই তাঁত রয়েছে। তাদের বুণনকৃত শাড়ি ব্যাপক জনপ্রিয়তাও পেয়েছে, এর সুনাম এখন বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে।

শাড়ি তৈরির কারিঘর তাঁতী পূণিমা সিনহা ও মমতা সিনহা বলেন, আমাদের হাতের তৈরি শাড়ির জিআই সনদ অর্জনে অনেক আনন্দ লাগছে এখন এর সুনাম আরও বৃদ্ধি পাবে। সমাজকর্মী সমরজিৎ সিংহ বলেন, আমাদের মণিপুরী শাড়ি জিআই স্বীকৃতি পাওয়ায় খুবই ভালো লাগছে ।

বাংলা একাডেমির নাট্য সাহিত্য পুরস্কারে ভুষিত লেখক গবেষক নাট্য নির্মাতা শুভাশিস সিনহা বলেন, মণিপুরী শাড়ি এমনিতেই সমাদৃত। এর জিআই সনদ,আমাদের জন্য একটি বিশাল অর্জন।

সিলেট বিভাগের মধ্যে কমলগঞ্জে মণিপুরী জনগোষ্ঠীর বেশি বসবাস রয়েছে । মণিপুরী শাড়ি সহ অন্যান্য কাপড় এই কমলগঞ্জে উৎপাদিত হয়ে থাকে। তাই মণিপুরী জনগোষ্ঠীসহ উপজেলাবাসী এই পণ্যের জিআই সনদ অর্জনে গর্ববোধ করছেন।

লেখক ও গবেষক মো.আব্দুস সামাদ বলেন, ভৌগোলিক নির্দেশক (GI) হল এমন একটি সনদ যা একটি পণ্যের উৎপাদন বা প্রস্তুতির ক্ষেত্রে নির্দিষ্ট অঞ্চলের প্রাকৃতিক বা সাংস্কৃতিক বৈশিষ্ট্যের পরিচয় দেয়। এ ধরনের সনদ পণ্যটির উৎসস্থল এবং তার বিশেষত্বকে চিহ্নিত করে, যা পণ্যের গুণগত মান নিশ্চিত করে। মণিপুরি শাড়ি বাংলাদেশের সিলেট অঞ্চলের একটি বিশেষ সাংস্কৃতিক নিদর্শন, যা মূলত মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় বেশি উৎপাদিত হয়।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর বলেন, মণিপুরী অধ্যুষিত কমলগঞ্জে সর্বাধিক উৎপাদিত পণ্য মণিপুরী শাড়ী জিআই পণ্যের স্বীকৃতি পাওয়ায় উৎসাহের পাশাপাশি উৎপাদন বৃদ্ধি পাবে এবং তাঁতিরা আর্থিক ভাবে লাভবান হবেন। এছাড়া তাদের জন্য দ্রুত সময়ে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।

শাহজালাল (রহ.) মাজারের ডেগ সিলগালা, বসল প্রশাসনের দানবাক্স

বাহুবলে প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

রেমিট্যান্স দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করছেঃ প্রবাসীকল্যাণ মন্ত্রী

ফেঞ্চুগঞ্জে বজ্রপাতে তিন জেলের মৃত্যু

শ্রীমঙ্গলে শুরু হচ্ছে ‘হারমোনি ফেস্টিভ্যাল’

মধ্যনগরে ইউনিয়ন পরিষদের দায়িত্বে ফিরলেন দুই চেয়ারম্যান

মাধবপুর সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার চেষ্টাকালে তিনজন আটক

শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সোহেল, সম্পাদক হোসাইন

জকিগঞ্জ সীমান্তে বাংলাদেশি যুবককে গুলি করে হত্যার পর লাশ গুমের অভিযোগ

বড়লেখা সীমান্তে অনুপ্রবেশের দায়ে ভারতীয় নাগরিক আটক