হোম > সারা দেশ > সিলেট

জকিগঞ্জে ‘ফাহিম আল ইসহাক চৌধুরী ট্রাস্টের বৃত্তি পেলেন ৫৯৩ শিক্ষার্থী

সিলেট ব্যুরো

জকিগঞ্জ ও কানাইঘাটের দুই শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৬০০ মেধাবী শিক্ষার্থীকে বৃত্তির অনুদান দিয়েছে ফাহিম আল চৌধুরী ট্রাস্ট ।

শনিবার জকিগঞ্জের পরচকস্থ মৌলভী ছাইর আলী উচ্চ বিদ্যালয়ে এক বর্ণাঢ্য ও ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানের মাধ্যমে এই বৃত্তি দেওয়া হয়।

গত বছরের ১৫ ও ১৭ ডিসেম্বর অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষায় ২ হাজার ৮১ মেধাবী শিক্ষার্থী অংশ নেয়। চূড়ান্ত পর্যায়ে মেধার ভিত্তিতে তিনটি গ্রেডে মোট ৫৯৩ শিক্ষার্থী বৃত্তি পাওয়ার যোগ্যতা অর্জন করে। এর মধ্যে পঞ্চম শ্রেণির ২৬২ জন, ষষ্ঠ শ্রেণির ১০৮ জন, সপ্তম শ্রেণির ১১৫ জন এবং অষ্টম শ্রেণির ১০৮ জন শিক্ষার্থী রয়েছেন।

বৃত্তি হিসেবে মেধা গ্রেডের শিক্ষার্থীরা ২৫০০ টাকা, প্রথম গ্রেডের শিক্ষার্থীরা ২ হাজার টাকা এবং সাধারণ গ্রেডের শিক্ষার্থীরা ১৫০০ টাকা করে পেয়েছেন। এই বৃত্তি এককালীন প্রদান করা হয়েছে, পাশাপাশি, সকল বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীকে সনদপত্রও প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ট্রাস্টের সহ-সভাপতি এ.টি.এম সেলিম চৌধুরী। প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য রাখেন ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও সভাপতি ফাহিম আল্ ইসহাক চৌধুরী। তিনি শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং শিক্ষার উন্নয়নে ট্রাস্টের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।

ট্রাস্টের সচিব মো. শাব্বির আহমদ, উপজেলা শিক্ষা অফিসারসহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা ট্রাস্টের ভবিষ্যৎ পরিকল্পনা এবং সামাজিক অবদান নিয়ে অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

সিলেটে গ্রামীণ ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ে আগুন

সুনামগঞ্জে সীমান্তে বিজিবির অভিযানে ৫ লাখ ১০ হাজার টাকার অবৈধ মালামাল জব্দ

আগাম পানি শুকিয়ে বিপাকে হাওরের কৃষক

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না

হবিগঞ্জে বৈষম্যবিরোধী নেতার বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ

শ্রীমঙ্গলে ২৮ বালুমহালের ২৬টিই ইজারাবিহীন, অভিযানেও বন্ধ হচ্ছে না উত্তোলন

সরকারি উন্নয়নকাজের গুণগত মানে কোনো আপস নয়: সিলেটে শিল্পমন্ত্রী

মধ্যনগর-কলমাকান্দা সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

বিদেশি প্রেসক্রিপশনে দেশ চলবে না - হামিদুর রহমান আজাদ

সিলেট সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে টহল জোরদার, অস্ত্রসহ ২ ভারতীয় আটক