হোম > সারা দেশ > সিলেট

৫৭ বছর ধরে চা শ্রমিকদের সেবায় ‘রাধা ডাক্তার’

চৌধুরী আবু সাঈদ ফুয়াদ, কুলাউড়া (মৌলভীবাজার)

ছবি: আমার দেশ

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কালিটি চা বাগানের আর্তপীড়িত ও হতদরিদ্র শ্রমিকদের পরম নির্ভরতার নাম পল্লিচিকিৎসক রাধেশ্যাম কৈরী। স্থানীয়দের কাছে তিনি ‘রাধা ডাক্তার’ নামেই বেশি পরিচিত। দীর্ঘ ৫৭ বছর ধরে তিনি বাগানের নারী, পুরুষ ও শিশুদের নিরলসভাবে চিকিৎসাসেবা দিয়ে আসছেন। বাগানে কলেরা, ডায়রিয়া, ম্যালেরিয়া কিংবা জলবসন্তের প্রাদুর্ভাব দেখা দিলে রাতবিরাতে হারিকেন বা টর্চ জ্বালিয়ে পাহাড়-টিলা ও জঙ্গল পেরিয়ে শ্রমিকদের ঘরে ছুটে যান তিনি।

রোগীর নাড়ি ধরে এবং উপসর্গ শুনেই রোগ নির্ণয় করার ক্ষেত্রে তার রয়েছে অসাধারণ দক্ষতা। রোগীরা খুশি হয়ে ১০-২০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ১০০ টাকা পর্যন্ত ফি দেন। যারা সামর্থ্যহীন, তাদের বিনামূল্যেই চিকিৎসা দেন তিনি। তবে জটিল রোগীদের তিনি উপজেলা বা জেলা সদরের বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে পাঠান। চা শ্রমিক প্রণতি কর, শেফালী কর ও সঞ্জয় দাস বলেন, রাধা ডাক্তার আমাদের প্রাণের মানুষ।

বিসমিল্লাহ ফার্মেসির স্বত্বাধিকারী হাসান মাহমুদ জানান, করোনাকালে মানুষ যখন ভয়ে ঘর থেকে বের হয়নি, তখনো গভীর রাত পর্যন্ত শ্রমিকদের বাড়ি বাড়ি গিয়ে চিকিৎসা দিয়েছেন তিনি। স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লসমন কৈরী বলেন, তার বাস্তব অভিজ্ঞতানির্ভর রোগ নির্ণয়ের ক্ষমতা দেখে অনেক সময় বিশেষজ্ঞ চিকিৎসকেরাও বিস্মিত হন। অর্থের মোহ ত্যাগ করে প্রান্তিক মানুষের সেবায় জীবন উৎসর্গ করা রাধেশ্যাম কৈরী আজ চা বাগানের মানুষের কাছে মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত।

সুরমা নদীতে নৌকা ডুবে দুজন নিখোঁজ

নিখোঁজের ১০ ঘণ্টা পর সুরমা নদী থেকে মা-মেয়ের লাশ উদ্ধার

ভোরে মশাল মিছিলের প্রস্তুতি, নিষিদ্ধ দুই ছাত্রলীগ নেতা আটক

শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৫ ডিগ্রি

ধর্মপাশার তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক

হাসিনার বিরুদ্ধে কয়েক হাজার মামলা অপেক্ষা করছে: বাণিজ্যমন্ত্রী

মশারি টানিয়ে ব্যতিক্রমী প্রতিবাদ

যে দল কথা ও কাজের মিল রাখে, সেই দলই বিএনপি: জি কে গউছ

সিলেটে ছাত্রলীগের দুই কর্মী গ্রেপ্তার

পুলিশের কাছ থেকে ছাত্রলীগের দুই নেতা ছিনতাই, বিএনপি নেতা বহিষ্কার