হোম > সারা দেশ > সিলেট

সুনামগঞ্জে অবৈধ স্থাপনার উচ্ছেদ অভিযান

জেলা প্রতিনিধি, সুনামগঞ্জ

সুনামগঞ্জে ফুটপাত দখল করে গড়ে উঠা অবৈধ দোকান ও বিভিন্ন স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করেছে সুনামগঞ্জ সড়ক জনপথ অধিদপ্তর। বুধবার সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কের ওয়েজখালি এলাকা থেকে এই উচ্ছেদ অভিযান শুরু হয়।

জানা যায়, সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের দু'পাশে সড়ক ও জনপথ অধিদপ্তরের খালি জায়গায় দখলে নিয়ে অবৈধ স্থাপনা গড়ে তুলে অনেকেই। এতে প্রায়ই শহর জুড়ে দেখা দেয় তীব্র যানজট। যানজট নিরসনে বুধবার সকাল থেকে সুনামগঞ্জ-সিলেট মহাসড়কে ওয়েজখালি এলাকা থেকে অবৈধ স্থাপনার উচ্ছেদ অভিযান শুরু করে সড়ক জনপথ।

ওয়েজখালি থেকে শুরু করে নীলপুর বাজার,দিরাই রাস্তা, শান্তিগঞ্জ বাজার হয়ে পাগলা বাজার পর্যন্ত অভিযানে প্রায় তিনশত অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। অভিযানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, সড়ক ও জনপথ অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং পুলিশ প্রশাসন সহযোগিতা করে।

সুনামগঞ্জ সড়ক জনপথের উপ বিভাগীয় প্রকৌশলী মো. শাহাদাত হোসেন জানান, যানজট নিরসনে শহরে বিভিন্ন এলাকায় উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। সুনামগঞ্জ শহরের ওয়েজখালী থেকে শুরু করে ছাতক উপজেলা পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হবে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

টাঙ্গুয়ার হাওরে হাউস-বোটের ইঞ্জিনে পড়ে শিশুর মৃত্যু

বাহুবলে বিদ্যুৎস্পৃষ্টে পিতা-পুত্রের মৃত্যু

সিলেট সীমান্তে দুই ভারতীয় নাগরিককে ফেরত পাঠালো বিজিবি

শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান

কালাছড়া বনবিটে বৃক্ষ নিধন, হুমকিতে পরিবেশ

মাধবপুরে বরযাত্রীবাহী মাইক্রোবাসের চাপায় শিশু নিহত

পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে তারেক রহমানই পাবেন

সেই ইউএনও এবার চটলেন আমার দেশ-এর ওপর

সুনামগঞ্জে জমিয়ত মহাসচিবের সঙ্গে নেতাকর্মীদের মতবিনিময়

সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত