হোম > সারা দেশ > সিলেট

সুনামগঞ্জে পাঁচতলা ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

জেলা প্রতিনিধি, সুনামগঞ্জ

সুনামগঞ্জে পাঁচতলা ভবন থেকে পড়ে এক নির্মাণ শ্রমিক মারা গেছেন। বৃহস্পতিবার দুপুর ১টায় পুরাতন বাসস্ট্যান্ডে পানসী রেস্টুরেন্টের নির্মাণাধীন ভবনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শ্রমিক সদর উপজেলার ব্রাহ্মণগাও গ্রামের সাবির আলীর ছেলে মনোয়ার (২৫)।

ভবনে কর্মরত কয়েকজন শ্রমিক জানান, পানসী রেস্টুরেন্টের উপরে একটি আবাসিক হোটেল নির্মাণের কাজ করছিলেন। এ সময় মনোয়ার অসাবধানতাবশত নিচে পড়ে গুরুতর আহত হন। পরে কয়েকজন শ্রমিক তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশের ময়নাতদন্ত করা হবে।

বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা পেল দেশের শীর্ষ চা বাগান ও প্রতিষ্ঠান

পর্যটনশিল্পের অনন্য আয়োজন হারমোনি ফেস্টিভ্যাল : পর্যটনমন্ত্রী

‎বাহুবলে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, জব্দ ২ মেশিন ধ্বংস

কুলাউড়ায় ইউপি সদস্য গ্রেপ্তার

কাতারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কুলাউড়ার প্রবাসীর মৃত্যু

হযরত শাহপরান (রহ.) মাজারেও দানবাক্স বসালো জেলা প্রশাসন

ওসমানীনগরে মধ্যবয়সী এক ব্যক্তির মৃত্যু নিয়ে ব্যাপক জল্পনা কল্পনা

মাধবপুরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

আড়াই ঘণ্টার পতাকা বৈঠকের পরও খোঁজ মেলেনি ডিপজলের

মাধবপুরে ১৮ লাখ টাকার ভারতীয় ফুসকা জব্দ