হোম > সারা দেশ > সিলেট

দিরাই উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক প্রদীপ গ্রেপ্তার

সিলেট ব্যুরো

সুনামগঞ্জের দিরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায়কে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৮ জুলাই) দিবাগত রাত আড়াইটার দিকে সিলেট নগরীর সুবিদবাজার এলাকার লন্ডনি রোডের একটি ভাড়া বাসা থেকে স্থানীয় জনতা তাকে আটক করে। পরে খবর পেয়ে জালালাবাদ থানা পুলিশ তাকে হেফাজতে নেয়।

দিরাই উপজেলার কুখ্যাত নেতা, একাধিক হত্যা, চাঁদাবাজি, জলমহাল দখলসহ বেশ কয়েকটি মামলার আসামি প্রদীপ রায়। তিনি সাবেক উপজেলা চেয়ারম্যান।

প্রদীপ রায় দীর্ঘদিন ধরে দিরাই-শাল্লার রাজনৈতিক-প্রশাসনিক ছায়াশাসক হিসেবে পরিচিত ছিলেন। আওয়ামী লীগের প্রভাবশালী নেতা সুরঞ্জিত সেন গুপ্ত ও জয়া সেন গুপ্তর ‘ডান হাত’ হিসেবে স্থানীয়ভাবে ব্যাপক প্রভাব বিস্তার করেন।

জালালাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হারুনুর রশিদ জানান, স্থানীয়দের সহায়তায় প্রদীপ রায়কে আটক করতে সক্ষম হই। তার বিরুদ্ধে সুনামগঞ্জে একাধিক মামলা রয়েছে। তাকে সুনামগঞ্জ জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

সিলেটে গ্রামীণ ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ে আগুন

সুনামগঞ্জে সীমান্তে বিজিবির অভিযানে ৫ লাখ ১০ হাজার টাকার অবৈধ মালামাল জব্দ

আগাম পানি শুকিয়ে বিপাকে হাওরের কৃষক

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না

হবিগঞ্জে বৈষম্যবিরোধী নেতার বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ

শ্রীমঙ্গলে ২৮ বালুমহালের ২৬টিই ইজারাবিহীন, অভিযানেও বন্ধ হচ্ছে না উত্তোলন

সরকারি উন্নয়নকাজের গুণগত মানে কোনো আপস নয়: সিলেটে শিল্পমন্ত্রী

মধ্যনগর-কলমাকান্দা সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

বিদেশি প্রেসক্রিপশনে দেশ চলবে না - হামিদুর রহমান আজাদ

সিলেট সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে টহল জোরদার, অস্ত্রসহ ২ ভারতীয় আটক