হোম > সারা দেশ > সিলেট

সিলেটে শহীদ জিয়া গ্রন্থমেলা উদ্বোধন

সিলেট ব্যুরো

সিলেট কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে উদ্বোধন হলো ১১ দিনব্যাপী “শহীদ জিয়া ২য় গ্রন্থমেলা”। রোববার বিকেলে কমল সাহিত্য পরিষদ সিলেটের আয়োজনে এ গ্রন্থমেলার উদ্বোধন করেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জিয়াউর রহমান-এর বর্ণাঢ্য জীবন, রাষ্ট্রনায়কত্ব ও দেশপ্রেমের ইতিহাস নতুন প্রজন্মের কাছে যথাযথভাবে তুলে ধরা সময়ের দাবি।

তিনি আরও বলেন, বইমেলার মতো সাংস্কৃতিক আয়োজন তরুণদের মধ্যে পাঠাভ্যাস গড়ে তোলার পাশাপাশি দেশপ্রেম ও জাতীয়তাবোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

সংগঠনের সভাপতি সাজন আহমদ সাজুর সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম মেননের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বাচিকশিল্পী সালেহ আহমদ খসরু, কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাবেক সাধারণ সম্পাদক দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী, সিলেট মহানগর বিএনপির পাঠাগার সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মুকিত অপি ও সিলেট জেলা জাসাসের সদস্য সচিব রায়হান হোসেন খান।

অনুষ্ঠানে রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, কবি-সাহিত্যিক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন কমল সাহিত্য পরিষদ সিলেটের সদস্য মোস্তাক আহমদ সাকেল।

উল্লেখ্য, ৫ এপ্রিল থেকে ১৫ এপ্রিল পর্যন্ত প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত সিলেট কেন্দ্রীয় শহিদমিনার প্রাঙ্গণে এ গ্রন্থমেলা চলবে। ঢাকাসহ দেশের বিভিন্ন প্রকাশনা প্রতিষ্ঠান এতে অংশগ্রহণ করছেন।

ওসমানীনগরে ইউএনও প্রত্যাহার ও চেয়ারম্যান পুনর্বহালের দাবিতে বিক্ষোভ

জনবলের সংকটে বিপর্যস্ত শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্স, চরম ভোগান্তি

আমি হাওরের চিত্র বদলে দিতে চাই: এমপি কামরুল

শ্রীমঙ্গল বিসিকে ছয় বছরেও গড়ে ওঠেনি শিল্পপ্রতিষ্ঠান

জনগণের মতামত পর্যালোচনা করে প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করা হবে: এমপি মুজিবুর

হাওরে যারা ফসল ফলায় মাছ ধরে প্রধানমন্ত্রী তাদের প্রতি আন্তরিক: ভূমিমন্ত্রী

ফেসবুকে পোস্ট ঘিরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত ১৭

জঙ্গলে ঢাকা ৫০ কোটি টাকার বিসিক শিল্পনগরী

হাওরে বাঁধ কাটা নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে আহত ২০, ১৪৪ ধারা জারি

হবিগঞ্জে দুই বোনের বিষপানে এক বোনের মৃত্যু