হবিগঞ্জ প্রেসক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। দৈনিক দিনকাল ও বাংলাভিশনের প্রতিনিধি মোহাম্মদ নাহিজকে সভাপতি, দৈনিক নয়াদিগন্তের প্রতিনিধি এম এ মজিদকে সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ বেতারের প্রতিনিধি শরিফ চৌধুরীকে যুগ্ম সাধারণ সম্পাদক করে ১৭ সদস্যের কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যরা হলেন— সহসভাপতি দৈনিক বাংলাদেশ সময়ের হবিগঞ্জ প্রতিনিধি নির্মল ভট্টাচার্য্য রিংকু, কোষাধ্যক্ষ বৈশাখী টিভির হবিগঞ্জ প্রতিনিধি মোসাইফুর রহমান তারেক, দপ্তর ও প্রকাশনা সম্পাদক মোহনা টিভির হবিগঞ্জ প্রতিনিধি মো. ছানু মিয়া, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এশিয়ান টিভির হবিগঞ্জ প্রতিনিধি এস এম সুরুজ আলী।
কার্যকরী কমিটির অন্য ১০ জন সদস্য হলেন— হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা দৈনিক হবিগঞ্জ সমাচার পত্রিকার সম্পাদক ও প্রকাশক গোলাম মোস্তফা রফিক, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক ইনকিলাবের হবিগঞ্জ প্রতিনিধি ও দৈনিক হবিগঞ্জ এক্সপ্রেস পত্রিকার প্রকাশক ও সম্পাদক মো. ফজলুর রহমান, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক একুশে টিভি, যুগান্তর ও জাগো নিউজের হবিগঞ্জ প্রতিনিধি সৈয়দ এখলাছুর রহমান খোকন, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক দৈনিক মানবজমিন পত্রিকার স্টাফ রিপোর্টার ও দৈনিক হবিগঞ্জের আয়না পত্রিকার সম্পাদক রাশেদ আহমেদ খান, এটিএন বাংলার হবিগঞ্জ প্রতিনিধি আব্দুল হালীম, দৈনিক প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার হবিগঞ্জ প্রতিনিধি ও দৈনিক আজকের হবিগঞ্জ পত্রিকার বার্তা সম্পাদক আশরাফুল ইসলাম কহিনূর, মঈন উদ্দিন আহমেদ, কাওছার আহমেদ, দৈনিক আজকালের খবর পত্রিকার হবিগঞ্জ প্রতিনিধি সুকান্ত গোপ এবং দৈনিক সাহসী কন্ঠ পত্রিকার হবিগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ নায়েব হোসাইন।
হবিগঞ্জ প্রেসক্লাবের কমিটি গঠন উপলক্ষে গতকাল শনিবার রাতে হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক সভায় প্রেসক্লাবের নেতারা সাংবাদিকদের মানোন্নয়নে প্রশিক্ষের ব্যবস্থা বাড়ানো, হবিগঞ্জ প্রেসক্লাবে নতুন সদস্য অন্তর্ভুক্তি, সাংবাদিকদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে ঐক্যবদ্ধ থাকার জন্য আলোচনা করেন।