হোম > সারা দেশ > সিলেট

সিলেট প্রেসক্লাবের সভাপতি মুকতাবিস-উন-নূর, সেক্রেটারি সিরাজুল

সিলেট ব্যুরো

সিলেট প্রেসক্লাবের ২০২৬-২০২৭ দ্বিবার্ষিক নির্বাচন বৃহস্পতিবার নগরীর সুবিদবাজার ক্লাব ভবনে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। নির্বাচনে ৯২ জন ভোটারের মধ্যে ৯১ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

২০২৬-২৭ সালের জন্য নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক জালালাবাদের সম্পাদক মুকতাবিস-উন-নূর, সাধারণ সম্পাদক হয়েছেন দৈনিক সিলেটের ডাকের চিফ রিপোর্টার মোহাম্মদ সিরাজুল ইসলাম।

বৃহস্পতিবার ক্লাব ভবনে ভোটগ্রহণ শেষে সন্ধ্যায় ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশন।

নির্বাচনে অন্যান্য পদে নির্বাচিতরা হলেন- সিনিয়র সহসভাপতি দৈনিক সিলেট বাণীর নির্বাহী সম্পাদক এম এ হান্নান, সহসভাপতি দৈনিক শুভ প্রতিদিন পত্রিকার নির্বাহী সম্পাদক মো. ফয়ছল আলম, সহসাধারণ সম্পাদক দেশ টেলিভিশনের সিলেট প্রতিনিধি খালেদ আহমদ (মেহেদী) , ক্রীড়া সম্পাদক ডেইলি স্টারের ফটোজার্নালিস্ট শেখ আশরাফুল আলম নাসির, পাঠাগার ও প্রকাশনা সম্পাদক দৈনিক নওরোজের সিলেট প্রতিনিধি মুহিবুর রহমান।

এছাড়া সদস্য পদে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ বেতারের আমজাদ হোসাইন, দৈনিক সিলেটের ডাকের সিনিয়র রিপোর্টার আনাস হাবিব কলিন্স ও মোহনা টেলিভিশনের সিলেট প্রতিনিধি আব্দুল আউয়াল শিপার প্রমুখ।

এসআই

টাঙ্গুয়ার হাওরে হাউস-বোটের ইঞ্জিনে পড়ে শিশুর মৃত্যু

বাহুবলে বিদ্যুৎস্পৃষ্টে পিতা-পুত্রের মৃত্যু

সিলেট সীমান্তে দুই ভারতীয় নাগরিককে ফেরত পাঠালো বিজিবি

শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান

কালাছড়া বনবিটে বৃক্ষ নিধন, হুমকিতে পরিবেশ

মাধবপুরে বরযাত্রীবাহী মাইক্রোবাসের চাপায় শিশু নিহত

পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে তারেক রহমানই পাবেন

সেই ইউএনও এবার চটলেন আমার দেশ-এর ওপর

সুনামগঞ্জে জমিয়ত মহাসচিবের সঙ্গে নেতাকর্মীদের মতবিনিময়

সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত