হোম > সারা দেশ > সিলেট

সীমান্ত দিয়ে দুই ভারতীয় নাগরিককে হস্তান্তর

জেলা প্রতিনিধি, হবিগঞ্জ

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সীমান্তে ভারতীয় দুই নাগরিককে হস্তান্তর করা হয়েছে। সোমবার (২৩ মার্চ) জেলার চুনারুঘাট উপজেলার বাল্লা সীমান্তের স্থলবন্দর এলাকায় ১৯৬৬ এস-১ পিলারের সামনে চুনারুঘাট থানা পুলিশ, বিজিবি ও কারারক্ষীর উপস্থিতিতে তাদের হস্তান্তর করা হয়।

এ সময় বাল্লা বিজিবির নায়েক সুবেদার আবুল কালাম, চুনারুঘাট থানার পক্ষে এসআই সজল কুমার পাল ও ভারতের পক্ষে অতিরিক্ত মহকুমা শাসক (মোহনপুর) ধৃতি শেখর রায়, আইপিএস অফিসার ডি কুডিয়াওসো, বিএসএফ এর কোম্পানি কমান্ডার অশোক কুমার, খোয়াই থানার ওসি কে.ডি সরকার সহ অনেকে উপস্থিত ছিলেন।

জানা যায়, উল্লেখিত দুই ভারতীয় নাগরিক গত ১০ ডিসেম্বর ২০২৫ সালে মাধবপুর সীমান্তের ধর্মঘর এলাকায় আটক হন, ভারতীয় নাগরিক শ্রী অমুল্য বিশ্বাসের ছেল শ্রী অজিৎ বিশ্বাস ও পিয়ারী দাশের ছেলে শ্রী সমীর দাশকে আটক করে বর্ডারগার্ড বাংলাদেশ বিজিবি। উভয়ের জেলা পশ্চিম ত্রিপুরায়।

পরে বাংলাদেশের হবিগঞ্জ কোর্টের বিচারক তাদের ২৮ দিনের সাজা প্রদান করেন। কিন্তু আইনি জটিলতায় ১৬ মাস পরে তাদেরকে আজ ভারতীয় পুলিশ ও বিএসএফ এর কাছে হস্তান্তর করা হয়।

চিকিৎসা সেবায় মেডিসিন ছাড়াই স্বাভাবিক জীবনে ফেরা সম্ভব: প্রবাসীকল্যাণমন্ত্রী

জৈন্তাপুর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় অস্ত্র জব্দ

সিলেট সীমান্তে ৮৫ লাখ টাকার চোরাই পণ্য আটক

স্বাস্থ্য খাতে ৬ শতাংশ বরাদ্দের সুফল নিশ্চিত করতে হবে

বাহুবলে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

আজমিরীগঞ্জে দর্শনার্থীর মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত

হবিগঞ্জের সাটিয়াজুরী আধুনিক রেলস্টেশন অলস পড়ে আছে

২৩ বছরের সেবার স্বীকৃতি, রাজকীয় বিদায় পেলেন মুয়াজ্জিন গোলাম কবির

পাথরবোঝাই ট্রাক জব্দ করায় উত্তেজনা, মহাসড়ক অবরোধ

সিলেটকে দেশের প্রধান শাকসবজি রপ্তানির কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে