হোম > সারা দেশ > সিলেট

হবিগঞ্জে একসঙ্গে ৬ হাজার রোজাদারের ইফতার

জেলা প্রতিনিধি, হবিগঞ্জ

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশের ১১তম প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় হবিগঞ্জে ৬ হাজার রোজদারকে ইফতার করানো হয়েছে।

শুক্রবার জেলা কেন্দ্রীয় ঈদগাঁ ময়দানে এ আয়োজন করেন হবিগঞ্জ-৩ (সদর, লাখাই ও শায়েস্তাগঞ্জ) আসনের সংসদ সদস্য এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জি কে গউছ।

হবিগঞ্জে এই প্রথম কোনো জনপ্রতিনিধির উদ্যোগে বিশাল ঈদগাহ ময়দানে এত বড় পরিসরে ইফতার মাহফিল অনুষ্ঠিত হলো।

মাহফিলে দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।

মাহফিলে অংশগ্রহণ করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট আমিনুল ইসলাম। এছাড়া বিএনপি, তার সব অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, জোটের নেতৃবৃন্দ, আইনজীবী, সাংবাদিক, খতিব-ইমামসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুুষ।

মৌলভীবাজারে ভুয়া এএসপি পরিচয়ে প্রতারক গ্রেপ্তার

সুনামগঞ্জ মেডিকেল কলেজে ৬ দফা দাবিতে বিক্ষোভ

সিলেটে হামে আরো এক শিশুর মৃত্যু

ইউপি চেয়ারম্যানের দায়িত্ব নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ৫০

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

হাওরাঞ্চলের মাহবুব কেন্দ্রীয় যুবদলের সহসাধারণ সম্পাদক

কুলাউড়ায় প্রবাসী নেতা যুবদলের সহসভাপতি হওয়ায় আনন্দ উল্লাস

শায়েস্তাগঞ্জে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন

দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনায় যোগ দিলেন ব্রাজিল সমর্থক

ট্রেনের ছাদ থেকে পড়ে দুই যুবকের মৃত্যু, আহত ২