হোম > সারা দেশ > সিলেট

মৌলভীবাজারে ১৬০০ লিটার অবৈধ ডিজেল জব্দ

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার

ছবি: আমার দেশ

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় অবৈধভাবে জ্বালানি তেল মজুত করায় ১ হাজার ৬০০ লিটার ডিজেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (৩ এপ্রিল) রাত সাড়ে ১১টায় উপজেলার আলীনগর ইউনিয়নের চিতলিয়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

আলীনগর ইউনিয়নের চিতলিয়া বাজারের হিরন এন্টারপ্রাইজের মালিক হিরন মিয়া দীর্ঘদিন ধরে আইন অমান্য করে অবৈধভাবে ডিজেল মজুত করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামানের নেতৃত্বে শুক্রবার রাতে ওই প্রতিষ্ঠানে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, অভিযানে হিরন মিয়ার ঘর থেকে অবৈধভাবে মজুত রাখা আটটি ড্রামে প্রায় ১৬০০ লিটার ডিজেল জব্দ করা হয়। জব্দকৃত তেল পরে সরকারি নির্দেশনা অনুযায়ী জনসাধারণের মাঝে বিক্রি করা হবে।

এদিকে অভিযানের সময় দোকানদার হিরন মিয়া ও তার ছেলে জুয়েল মিয়া পলাতক থাকায় তাদের তাৎক্ষণিকভাবে তাদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা পেল দেশের শীর্ষ চা বাগান ও প্রতিষ্ঠান

পর্যটনশিল্পের অনন্য আয়োজন হারমোনি ফেস্টিভ্যাল : পর্যটনমন্ত্রী

‎বাহুবলে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, জব্দ ২ মেশিন ধ্বংস

কুলাউড়ায় ইউপি সদস্য গ্রেপ্তার

কাতারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কুলাউড়ার প্রবাসীর মৃত্যু

হযরত শাহপরান (রহ.) মাজারেও দানবাক্স বসালো জেলা প্রশাসন

ওসমানীনগরে মধ্যবয়সী এক ব্যক্তির মৃত্যু নিয়ে ব্যাপক জল্পনা কল্পনা

মাধবপুরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

আড়াই ঘণ্টার পতাকা বৈঠকের পরও খোঁজ মেলেনি ডিপজলের

মাধবপুরে ১৮ লাখ টাকার ভারতীয় ফুসকা জব্দ