হোম > সারা দেশ > সিলেট

বৃন্দাবন কলেজ থেকে বহু গুণীজন তৈরি হয়েছেন: হুইপ গউছ

জেলা প্রতিনিধি, হবিগঞ্জ

জাতীয় সংসদের হুইপ ও হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জি কে গউছ নবীন শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেছেন, বৃন্দাবন সরকারি কলেজ হবিগঞ্জের একটি ঐতিহ্যবাহী ও স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান। আমিও এই কলেজের ছাত্র ছিলাম। এই কলেজের সুদীর্ঘ ইতিহাসে বহু গুণীজন তৈরি হয়েছেন। আজকের নবীনরাই আগামী দিনের দেশ ও জাতির কর্ণধার।

গতকাল সোমবার সকালে হবিগঞ্জ বৃন্দাবন সরকারি কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হুইপ আরও বলেন, মাদক, সন্ত্রাস ও অপসংস্কৃতি থেকে দূরে থেকে কঠোর পড়াশোনার মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হলে প্রযুক্তির সঠিক ব্যবহারের পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত হওয়া অত্যন্ত জরুরি।

কলেজের অধ্যক্ষ প্রফেসর দেওয়ান জামাল উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়। পরে ফুল দিয়ে নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানান অতিথিবৃন্দ ও কলেজের জ্যেষ্ঠ শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে অন্য বক্তারা বলেন, বৃন্দাবন সরকারি কলেজ শুধু মানসম্মত উচ্চশিক্ষা প্রদানেই নয়, বরং সহশিক্ষা কার্যক্রম ও ক্রীড়াঙ্গনেও সব সময় শীর্ষস্থান দখল করে আসছে। নবীন শিক্ষার্থীদের এই প্রতিষ্ঠানে এসে নিজেদের মেধার উজ্জ্বল স্বাক্ষর রাখতে হবে।

অনুষ্ঠানে কলেজের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

সরকারি উন্নয়নকাজের গুণগত মানে কোনো আপস নয়: সিলেটে শিল্পমন্ত্রী

মধ্যনগর-কলমাকান্দা সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

বিদেশি প্রেসক্রিপশনে দেশ চলবে না - হামিদুর রহমান আজাদ

সিলেট সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে টহল জোরদার, অস্ত্রসহ ২ ভারতীয় আটক

সিলেটে হাম উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ২১৪

হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ, চালক-গার্ডসহ নিহত ৩

বহু অপরাধের হোতা ছাত্রলীগ নেতা হাবিব

পাথর কোয়ারি খুললে ফিরবে কর্মসংস্থান

সিলেটে আ.লীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় গ্রেপ্তার ৩

৫৮ লাখ টাকার শিক্ষাবৃত্তি পেলেন চুনারুঘাটের তাসনিম