হোম > সারা দেশ > সিলেট

লাউয়াছড়ায় অবমুক্ত ১০ ফুটের অজগর

উপজেলা প্রতিনিধি, কমলগঞ্জ (মৌলভীবাজার)

মৌলভীবাজারের কমলগঞ্জের মাধবপুর ইউনিয়নের লঙ্গুরপাড় এলাকায় ধানক্ষেত থেকে বৃহস্পতিবার (২১ আগস্ট) ১০ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করেন সাপ-সংরক্ষক এবং ক্রিয়েটিভ কনজারভেশন অ্যালায়েন্সের সংরক্ষণকর্মী চঞ্চল গোয়ালা। পরে সেটিকে লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে।

চঞ্চল গোয়ালা জানান, বৃহস্পতিবার সকালে স্থানীয়রা ফোন দিয়ে জানান লঙ্গুরপাড় গ্রামে একটা অজগর সাপ ধানক্ষেতের মধ্যে আটকা পড়ছে। আমি সেখানে গিয়ে সাপটিকে রেসকিউ করি। ধানক্ষেতে থাকা নেটের বেড়া অজগরটির গায়ে পেঁচিয়ে যায়। পরে নেটগুলোকে কেটে সাপটিকে উদ্ধার করে লাউয়াছড়া জাতীয় উদ্যানের রেসকিউ সেন্টারে নিয়ে আসি। সাপটি কিছুটা আঘাতপ্রাপ্ত ছিল, পরে সেটিকে সুস্থ করে লাউয়াছড়া জাতীয় উদ্যানের বনে অবমুক্ত করা হয়।

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা কাজী নাজমুল হক জানান, উদ্ধার করা অজগরটি বনরক্ষীদের সহায়তায় নিরাপদে লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে। পাশাপাশি বন সংলগ্ন এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। সাপ দেখলে পিটিয়ে না মারারও অনুরোধ জানান।

সরকারের একটাই লক্ষ্য, দেশের মানুষের উন্নয়ন করা: এমরান চৌধুরী

সিলেট নগরীতে মোটরসাইকেলে তেল নিতে ৩ শর্ত

দিরাই-শাল্লাকে দুর্নীতিমুক্ত হিসেবে গড়ে তুলতে হবে: নাছির উদ্দীন চৌধুরী

কমলগঞ্জে ট্রেন থেকে পড়ে যুবকের মৃত্যু

উন্নয়ন কর্মকাণ্ডে কোনো নয়-ছয় সহ্য করা হবে না: লুনা

গ্রামে গ্রামে ঘুরে মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করলেন হুমায়ুন কবির

সীমান্ত দিয়ে দুই ভারতীয় নাগরিককে হস্তান্তর

ডান্ডা মেরে ঠান্ডা করে দেশ চালানো যাবে না: শিশির মনির

সুনামগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই বন্ধু নিহত

সংবিধান সংস্কার বিষয়ে সরকার যত দ্রুত বুঝবে, সংকট তত তাড়াতাড়ি কাটবে