হোম > সারা দেশ > সিলেট

অতিবৃষ্টিতে তলিয়ে গেছে ৬০০ হেক্টর পাকা ধান

উপজেলা প্রতিনিধি, দিরাই (সুনামগঞ্জ)

সুনামগঞ্জের দিরাই উপজেলায় চলতি মৌসুমে অতিবৃষ্টিতে তলিয়ে গেছে ৬০০ হেক্টর পাকা ধান। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, মোট ফসলের অর্জিত জমি ৩০ হাজার ১৭৮ হেক্টর, বর্তমানে দন্ডায়মান ফসলি জমির পরিমাণ ১৬ হাজার ৭৩৮ হেক্টর। মঙ্গলবার উপজেলায় ৩০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

জানা যায়, এবছর ধান কাঁচা থাকাবস্থায় অতিবৃষ্টির ফলে জমিতে অতিরিক্ত পানি জমে যায় ফলে ধান কাটার মেশিন ওই সমস্ত জমিতে পানির জন্য নামতে পারেনা। এছাড়া ধান কাটার শ্রমিক চাহিদানুযায়ী না থাকায় শেষের দিকে এসেও কৃষকরা পাকাধান কাটতে পারছে না।

উপজেলার সরমংগল ইউনিয়নের ভরাম হাওরের কৃষক সফিক মিয়া কান্নার স্বরে বলেন, আমার ১০ কিয়ারে মধ্যে সাত কিয়ার পানির নিচে। যদি কোন রকমে সামান্য ধান কাটাতে পারি তাইলে হেইগুলি আর শুকাইতে পারি না রোইদের অভাবে। এখন তো ধান শুকানোর খলাই নাই, পানি উইঠ্ঠা গেছে। আমরা এখন কি খাব, কেমনে চলমু?

জেডএম

বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা পেল দেশের শীর্ষ চা বাগান ও প্রতিষ্ঠান

পর্যটনশিল্পের অনন্য আয়োজন হারমোনি ফেস্টিভ্যাল : পর্যটনমন্ত্রী

‎বাহুবলে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, জব্দ ২ মেশিন ধ্বংস

কুলাউড়ায় ইউপি সদস্য গ্রেপ্তার

কাতারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কুলাউড়ার প্রবাসীর মৃত্যু

হযরত শাহপরান (রহ.) মাজারেও দানবাক্স বসালো জেলা প্রশাসন

ওসমানীনগরে মধ্যবয়সী এক ব্যক্তির মৃত্যু নিয়ে ব্যাপক জল্পনা কল্পনা

মাধবপুরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

আড়াই ঘণ্টার পতাকা বৈঠকের পরও খোঁজ মেলেনি ডিপজলের

মাধবপুরে ১৮ লাখ টাকার ভারতীয় ফুসকা জব্দ