হোম > সারা দেশ > সিলেট

ধর্মপাশায় প্রবাসী কল্যাণ সমিতির উদ্যোগে ৩০০ বৃক্ষরোপণ

উপজেলা প্রতিনিধি, ধর্মপাশা (সুনামগঞ্জ)

“সবুজ ঘেরা বাংলাদেশ গড়ি, পরিবেশ রক্ষায় অঙ্গীকার করি”—এই স্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। মঙ্গলবার উপজেলার নোয়াবন সড়কের দুই পাশে ৩০০টি ফলজ, বনজ ও ভেষজ গাছের চারা রোপণ করা হয়।

ধর্মপাশা উপজেলা প্রবাসী কল্যাণ সমিতির উদ্যোগে আয়োজিত এ কর্মসূচি সরকারের ‘জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি–২০২৬’-এর অংশ হিসেবে বাস্তবায়ন করা হয়।

অনুষ্ঠানে সমিতির উপদেষ্টা আব্দুল মান্নাফ তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনি রায়।

সমিতির প্রচার ও আইটি বিষয়ক সম্পাদক মো. আলমগীরের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌফিক আহমেদ, বন বিভাগের কর্মকর্তা আলাউদ্দিন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হাজী ইকবাল, প্রথম আলোর সাংবাদিক সালেহ আহমেদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের ৩ নম্বর সদস্য জাহাঙ্গীর হাসান বাবু, সমিতির সদস্য মো. মশিউর খান ও মোহাম্মদ রাকিব মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ব্যাপক বৃক্ষরোপণের বিকল্প নেই। তারা আরও বলেন, পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে।

সমিতির প্রচার ও আইটি বিষয়ক সম্পাদক মো. আলমগীর জানান, স্থানীয় পর্যায়ে পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং সবুজায়ন নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি রোপণ করা গাছগুলোর নিয়মিত পরিচর্যার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।

ওসমানীনগরে দাঁড়িয়ে থাকা বাসে স্লিপার কোচের ধাক্কায় নিহত ২

শহীদ জিয়ার আদর্শ নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে হবে

প্রত্যাশার চেয়ে কম পর্যটক শ্রীমঙ্গলে

তাহিরপুরে নৌকা থেকে নদীতে পড়ে কিশোর নিখোঁজ

সিলেটকে আন্তর্জাতিক পর্যটনে রূপ দিতে কাজ করছে সরকার

৫ ঘণ্টা পর সিলেটের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ

নির্যাতিত মুসলমানদের স্মরণ করার আহ্বান নাসের রহমানের

শিশুকে দিয়ে অভিনব কৌশলে ৫ লাখ টাকা চুরি, দুই নারী গ্রেপ্তার

মৌলভীবাজারের রাজনগরে দু’পক্ষের সংঘর্ষে আহত ৩০