হোম > সারা দেশ > সিলেট

জকিগঞ্জে ১ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, জকিগঞ্জ (সিলেট)

জকিগঞ্জ থানা পুলিশ বুধবার ভোরে জকিগঞ্জ-আটগ্রাম-সিলেট সড়কের কাজলসার ইউনিয়নের আটগ্রাম (মাদাননগর) মসজিদের সামনে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায়। এ সময় কালীগঞ্জ থেকে সিলেট অভিমুখে আসা একটি প্রাইভেটকারকে চেকপোস্টে থামানোর সংকেত দেয়া হয়। কিন্তু চালক গাড়ি থামিয়ে পালানোর চেষ্টা করে। তখন তাকে আটক করা হয়।

আটক গাড়িচালক সোহেল আহমদ (৩০) সিলেটের শাহপরান থানার শান্তিবাগ এলাকার সেলিম মিয়ার ছেলে। সোহেল আহমদকে তল্লাশি করে প্রাইভেটকারের বডির নিচে সুকৌশলে লুকানো এক হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পরে সোহেল আহমদকে গ্রেপ্তার এবং এক হাজার পিস ইয়াবা ও প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ-১৭-১০৪৪) জব্দ করা হয়।

জকিগঞ্জ থানার ওসি জহিরুল ইসলাম মুন্না জানান, সোহেলের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি, স্বেচ্ছাসেবক দল নেতাকে জরিমানা

রাশিয়ার হয়ে যুদ্ধ করে প্রাণ হারালেন মৌলভীবাজারের মুহিবুর

ফের সংসদে যাচ্ছেন হবিগঞ্জের শাম্মী

বৃষ্টির পানিতে তলিয়ে গেছে পাকা ধান, উৎকণ্ঠায় কৃষক

কোম্পানীগঞ্জে খাল খনন উদ্বোধন করলেন প্রবাসীকল্যাণ মন্ত্রী

দোয়ারাবাজারে পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু

বিএনপির মনোনয়ন পেলেন শাম্মী আক্তার ও ব্যারিস্টার আদিব

শ্রমিক সংকটে ধর্মপাশায় পাকা ধান নিয়ে বিপাকে কৃষক

গ্রাহকের ছয় কোটি টাকা নিয়ে উধাও সমবায় সমিতি

নির্মাণের এক বছরেই ২৩ কোটি টাকার ভবনে ফাটল