হোম > সারা দেশ > সিলেট

সিলেটের সঙ্গে ১৬ ঘণ্টা ধরে রেলযোগাযোগ বন্ধ

মাধবপুরে ট্রেনদুর্ঘটনা

উপজেলা প্রতিনিধি, মাধবপুর (হবিগঞ্জ)

হবিগঞ্জের মাধবপুরে সংঘটিত ট্রেন দুর্ঘটনায় কারণে সিলেটের সঙ্গে সারা দেশের রেলযোগাযোগ প্রায় ১৬ ঘণ্টা ধরে বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছে হাজারো যাত্রী এবং স্থবির হয়ে আছে এই রুটের ট্রেন চলাচল।

দুর্ঘটনার পরপরই রেল কর্তৃপক্ষ উদ্ধারকাজ শুরু করে এবং ক্ষতিগ্রস্ত লাইন মেরামতের জন্য দ্রুত পদক্ষেপ গ্রহণ করে। তবে দুর্ঘটনার কারণে গুরুত্বপূর্ণ এই রেলপথে ট্রেন চলাচল দীর্ঘ সময় বন্ধ থাকায় যাত্রীদের মধ্যে চরম দুর্ভোগ দেখা দেয়।

এদিকে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে পরিবহন কর্মকর্তা মেহেদী হাসানকে প্রধান করে পাঁচ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, কমিটিকে ৩ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

মনতলা রেলওয়ে স্টেশন মাস্টার আতাউর রহমান খাদেম জানান, বুধবার রাত ৯টা ১০ মিনিটে চট্রগ্রাম থেকে সিলেটগামী তেলবাহী ট্রেনটি মনতলা স্টেশন ছাড়ার কিছুক্ষণের মধ্যে এ দুর্ঘটনার কবলে পড়ে। এতে গার্ড ব্রেকসহ ছয়টি ওয়াগন লাইনচ্যুত হয়ে উল্টে যায়।

এতে ওয়াগন থেকে তেল পড়া শুরু হলে স্থানীয় জনতা তা সংগ্রহের জন্য হুমড়ি খেয়ে পড়ে। দুর্ঘটনার পর উল্টে যাওয়া ওয়াগন থেকে ছড়িয়ে পড়া তেল স্থানীয় উৎসাহী মানুষকে বালতি দিয়ে সংগ্রহ করতে দেখা গেছে। পুলিশ, সেনাবাহিনী, বিজিবি, ফায়ার সার্ভিস এবং স্থানীয় বিএনপির নেতাকর্মীরা জনসাধারণকে সরিয়ে ওয়াগনগুলো নিরাপদ করেন।

তাছাড়া বিজিবি ১ হাজার লিটার তেল সংগ্রহ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বুঝিয়ে দেয়। প্রতিটি ওয়াগনে প্রায় ৪০ হাজার লিটার ডিজেল ছিল বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়।

রেলওয়ে সূত্রে জানা গেছে, তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে দুর্ঘটনার প্রকৃত কারণ নির্ধারণ এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ক্ষতিগ্রস্ত লাইন দ্রুত মেরামত করে রেলযোগাযোগ স্বাভাবিক করার চেষ্টা চলছে।

# # #

রাজনগরে স্ত্রীকে হত্যার পর মাটিচাপা, ২০ দিন পর লাশ উদ্ধার

বড়লেখার সাবাজপুর চা-বাগানের গাছ কেটে বিক্রির অভিযোগ

বিশ্বম্ভরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের ৩ জনের মৃত্যু

রাস্তার পাশে পড়ে ছিল নবজাতক, হাসপাতালে ভর্তি করল স্থানীয়রা

সিলেটে মোটরসাইকেল দুর্ঘটনায় ৩ শিক্ষার্থী নিহত

আ.লীগ নেতাদের সন্ত্রাসী তৎপরতায় উত্তপ্ত সিকন্দরপুর পশ্চিমগাঁও

গোয়াইনঘাটের চা-বাগানে মোটরসাইকেল দুর্ঘটনায় ৩ বন্ধুর মৃত্যু

দেশের উন্নয়নে রোটারির মতো সেবাধর্মী সংগঠনের অবদান গুরুত্বপূর্ণ: বাণিজ্যমন্ত্রী

সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল চালুর দাবিতে মানববন্ধন

জুন মাসে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় নিহত ২৯