হোম > সারা দেশ > সিলেট

সিলেটের চার জেলায় ইসলামী ঐকজোটের প্রার্থী ঘোষণা

সিলেট ব্যুরো

প্রার্থীদের নাম ঘোষণা করেন সিনিয়র ভাইস-চেয়ারম্যান মুফতী ফয়জুল হক জালালাবাদী।

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সিলেট বিভাগের চার জেলায় ইসলামী ঐক্যজোটের প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। শনিবার নগরীর দরগাহ গেইট সুলেমান হলে মতবিনিময় সভায় প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইস-চেয়ারম্যান মুফতী ফয়জুল হক জালালাবাদী।

এ সময় উপস্থিত ছিলেন, যুগ্ম মহাসচিব মাওলানা আসলাম রাহমানী, সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা মইনুল ইসলাম আশরাফী, সহকারী মহাসচিব ডাক্তার হাবিবুর রাহমান, সহকারী মহাসচিব মাওলানা হাফিজ নওফল আহমদ, প্রচার সম্পাদক মাওলানা হোসাইন আহমদ, কর্মপরিষদ সদস্য মাওলানা জালাল উদ্দীন, মাওলানা নাজিম উদ্দীন কামরান প্রমুখ।

প্রার্থীদের মধ্যে রয়েছেন সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর ও শান্তিগঞ্জ) পীরজাদা হাফিজ ক্বারী মাওলানা উবায়দুল্লাহ আমেনী এবং সুনামগঞ্জ-৫ (ছাতক ও দোয়ারাবাজার) আসনে মাওলানা হোসাইন আহমদ।

সিলেট-১ (নগর ও সদর) আসনে মুফতী ফয়জুল হক জালালাবাদী, সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসনে হাফিজ মাওলানা মইনুল ইসলাম আশরাফী, সিলেট-৪ (গোয়াইনঘাট-কোম্পানীগঞ্জ-জৈন্তাপুর) মাওলানা নাজিম উদ্দীন কামরান, সিলেট-৫ (কানাইঘাট ও জকিগঞ্জ) আসনে মুফতী ফয়জুল হক জালালাবাদী এবং সিলেট-৬ (বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ) মাওলানা রফিকুল ইসলাম।

মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে মাওলানা আসলাম রাহমানী, মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল ও কমলগঞ্জ) মার্চেন্ট এম আনোয়ার হোসেন।

হবিগঞ্জ-২ (আজমিরীগঞ্জ ও বানিয়াচং) আসনে মাওলানা জালাল উদ্দীন, হবিগঞ্জ-৩ (সদর, লাখাই ও শায়েস্তাগঞ্জ) আসনে মাওলানা আতাউর রাহমান।

জালালাবাদী বলেন, সুষ্ঠু, স্বচ্ছ ও নিয়মতান্ত্রিক নির্বাচন আমরা আশা করছি। ফ্যাসিবাদবিরোধী পক্ষকে ঐক্যবদ্ধ হয়ে দেশ ও কল্যাণকর রাষ্ট্র গঠনে কাজ করতে হবে। আমরা সকলেই ঐক্যবদ্ধভাবে অগ্রসর হতে চাই। সভা শেষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রাহমানের সুস্থতা কামনা ও শাপলা-জুলাই বিপ্লবের শহীদের মাগফিরাত কামনা এবং দেশবাসীর কল্যাণ কামনা করে মোনাজাত পরিচালনা করা হয়।

আমার দেশে সংবাদ প্রকাশের পর মানববন্ধনের ডাক

১৫০ টাকা বাকি নিয়ে তর্কবিতর্কে দুই ভাইকে ছুরিকাঘাত

হবিগঞ্জে ট্রাক্টরের পেছনে ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

জগন্নাথপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ বসতবাড়ি ভস্মীভূত

জামালগঞ্জে ৩৫ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ওসমানীনগরে নির্বাচনি সিসি ক্যামেরা প্রকল্পে দুর্নীতি

খাল খননের সময় মিলল মর্টার শেল, এলাকাজুড়ে আতঙ্ক

সিলেট সিটিতে নাগরিক সেবা নিশ্চিত করাই আমার প্রথম কাজ

মাঠে গরু চরানো নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ৩০

ওসিকে গালাগাল করা সেই বিএনপি নেতার জামিন