হোম > সারা দেশ > সিলেট

জকিগঞ্জ আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এমএজি বাবর আটক

উপজেলা প্রতিনিধি, জকিগঞ্জ (সিলেট)

জকিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এমএজি বাবরকে (৬২) গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (২০ এপ্রিল) ভোররাতে জকিগঞ্জ থানা পুলিশ তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে। তিনি জকিগঞ্জ পৌর এলাকার কেছরী গ্রামের মৃত আব্দুন নূর মেম্বারের ছেলে।

পুলিশ সূত্র জানায়, এমএজি বাবরের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে ৩টি মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলায় তিনি উচ্চ আদালত থেকে ৮ সপ্তাহের জামিন নিলেও বাকি দুটি মামলায় জামিন নেননি তিনি।

বিষয়টি নিশ্চিত করে জকিগঞ্জ থানার ওসি জহিরুল ইসলাম মুন্না জানান, তার নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে এমএজি বাবরকে গ্রেপ্তার করেছে। তাকে আদালতে পাঠানো হবে।

সরকারি উন্নয়নকাজের গুণগত মানে কোনো আপস নয়: সিলেটে শিল্পমন্ত্রী

মধ্যনগর-কলমাকান্দা সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

বিদেশি প্রেসক্রিপশনে দেশ চলবে না - হামিদুর রহমান আজাদ

সিলেট সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে টহল জোরদার, অস্ত্রসহ ২ ভারতীয় আটক

সিলেটে হাম উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ২১৪

হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ, চালক-গার্ডসহ নিহত ৩

বহু অপরাধের হোতা ছাত্রলীগ নেতা হাবিব

পাথর কোয়ারি খুললে ফিরবে কর্মসংস্থান

সিলেটে আ.লীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় গ্রেপ্তার ৩

৫৮ লাখ টাকার শিক্ষাবৃত্তি পেলেন চুনারুঘাটের তাসনিম