হোম > সারা দেশ > সিলেট

মুরগি লুটের অভিযোগ, বহিষ্কার ছাত্রদল নেতা

জেলা প্রতিনিধি, হবিগঞ্জ

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার উছমানপুর গ্রামে প্রাণ-আরএফএল গ্রুপের হবিগঞ্জ এগ্রো লিমিটেডের মুরগি লুটের অভিযোগে এক ছাত্রদল নেতাকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত ফারহান শাকিল গাজীপুর হাই স্কুল অ্যান্ড কলেজ ছাত্রদলের সভাপতি।

রোববার রাতে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে চুনারুঘাট উপজেলার হাজীপুর হাই স্কুল অ্যান্ড কলেজ ছাত্রদলের সভাপতি মো. শাকিল ফারহান মিয়াকে ছাত্রদলের সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

এ বিষয়ে জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজীব আহমদ রিংগন ও সাধারণ সম্পাদক জিল্লুর রহমান যৌথভাবে এ সিদ্ধান্ত গ্রহণ করেছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। পাশাপাশি সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীদের শৃঙ্খলা মেনে চলার আহ্বানও জানানো হয়েছে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাত আনুমানিক ১০টার দিকে প্রাণ কোম্পানির একটি পরিবহন গাড়ি থেকে মুরগি লুটের ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, ওই ঘটনায় শাকিল ফারহানের নেতৃত্বে কয়েকজন অংশ নেয়। এ ব্যাপারে চুনারুঘাট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

ঘটনাটি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে বিষয়টি ছাত্রদলের দৃষ্টিগোচর হয় এবং সাংগঠনিক শৃঙ্খলা রক্ষার্থে জেলা ছাত্রদল এ সিদ্ধান্ত গ্রহণ করে।

সরকারি উন্নয়নকাজের গুণগত মানে কোনো আপস নয়: সিলেটে শিল্পমন্ত্রী

মধ্যনগর-কলমাকান্দা সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

বিদেশি প্রেসক্রিপশনে দেশ চলবে না - হামিদুর রহমান আজাদ

সিলেট সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে টহল জোরদার, অস্ত্রসহ ২ ভারতীয় আটক

সিলেটে হাম উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ২১৪

হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ, চালক-গার্ডসহ নিহত ৩

বহু অপরাধের হোতা ছাত্রলীগ নেতা হাবিব

পাথর কোয়ারি খুললে ফিরবে কর্মসংস্থান

সিলেটে আ.লীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় গ্রেপ্তার ৩

৫৮ লাখ টাকার শিক্ষাবৃত্তি পেলেন চুনারুঘাটের তাসনিম