হোম > সারা দেশ > সিলেট

দেশে সিন্ডিকেটের মাধ্যমে আর বাজার নিয়ন্ত্রিত হবে না: বাণিজ্যমন্ত্রী

সিলেট ব্যুরো

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, দেশে সিন্ডিকেটের মাধ্যমে আর বাজার নিয়ন্ত্রিত হবে না। সিন্ডিকেটের মাধ্যমে বাজার নিয়ন্ত্রিত হয়, এমন কথাই আমরা বাংলাদেশ থেকে মুছে দিব।

শনিবার সকালে সিলেট নগরের টিলাগড়ে জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে দেশের প্রথম সরাসরি কৃষকদের বিকয় কেন্দ্র ‘কৃষকের হাট’ উদ্বোধনকালে তিনি এমন মন্তব্য করেন ।

সিলেট জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে ‘সরাসরি কৃষকের কাছ থেকে নিরাপদ ও তাজা পণ্য’ স্লোগানে শুরু হওয়া এ কর্মসূচির মাধ্যমে প্রান্তিক কৃষকরা কোনো মধ্যস্বত্বভোগী ছাড়াই তাদের উৎপাদিত পণ্য সরাসরি ভোক্তাদের কাছে বিক্রির সুযোগ পাবেন।

দেশে সিন্ডিকেটের মাধ্যমে আর বাজার নিয়ন্ত্রিত হবে না। সিন্ডিকেটের মাধ্যমে বাজার নিয়ন্ত্রিত হয়, এমন কথাই আমরা বাংলাদেশ থেকে মুছে দিবো। সারাদেশে কৃষক যাতে তার উৎপন্ন পণ্য সপ্তাহে একদিন হলেও সরাসরি ক্রেতাদের কাছে বিক্রি করতে পারেন সে বিষয়ে প্রত্যেক জেলায় জেলা প্রশাসকরা ব্যবস্থা নিবেন বলেও জানান বাণিজ্যমন্ত্রী।

উদ্বোধনী অনুষ্ঠানে সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজাউন নবী, জেলা প্রশাসক মো. সারওয়ার আলম, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরীসহ প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক ও ব্যবসায়িক নেতারা উপস্থিত ছিলেন।

হাটের উদ্বোধনকালে মন্ত্রী বলেন, আমাদের কৃষক যারা আছেন তারা অনেক সময় তাদের উৎপাদন মূল্যও পান না। আবার ভোক্তা পর্যায়ে পণ্য আসলে দেখা যায় সেটা ক্রয়সীমার বাইরে। বাজারের এই অব্যবস্থাপনা দূর করতে আমরা সিলেটে পাইলট প্রকল্প হিসেবে কৃষকের হাট করা উদ্যোগ নিয়েছি।

তিনি বলেন, যাতে কৃষক সরাসরি এসে ভোক্তাদের কাছে তার পণ্য বিক্রি করতে পারেন। আমদানি নির্ভর পণ্য স্থিতিশীল রাখতে দেশের পুরো সাপ্লাই চেন এআই জেনারেটেডে মডেলে অন্তর্ভুক্ত করা হবে। যাতে সরকারের বাজার নজরদারি সহজ হয়। এতে বাজার পরিস্থিতি স্থিতিশীল হবে।

দেশে টিসিবির কার্যক্রমের পরিধি বাড়ানো হবে জানিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, সরকার প্রতিবছর এখনো টিসিবির কাজের জন্য ৩২০০-৩৩০০ কোটি টাকা ভর্তুকি দেয়। এই ভর্তুকি দেওয়ার মূল্য উদ্দেশ্য হচ্ছে মানুষকে কম মূল্যে খাদ্য শস্য সরবরাহ করা। আমরা ধীরে ধীরে ভর্তুকি কমিয়ে আনবো। কিন্তু টিসিবির কার্যক্রম আরও বাড়ানো হবে।

বাহরাইনে নির্মাণাধীন ভবন থেকে পড়ে কুলাউড়ার প্রবাসীর মৃত্যু

সিলেটে বিএমডির ৯৪ হাজার ঘনফুট পাথর জব্দ

মাধবপুরে বালু উত্তোলনকারীদের হামলায় রাবার বাগানের ৪ কর্মকর্তা আহত

এক মাসেই জলে গেল কোটি টাকার সড়ক

সিলেট এয়ারপোর্টের নিরাপত্তা কর্মকর্তা ৭ দিন ধরে নিখোঁজ

চার মাস ধরে ইউএনও-শূন্য মধ্যনগর, ভোগান্তিতে সেবাপ্রত্যাশীরা

শাল্লায় ৩০ লিটার চোলাই মদসহ ইউপি সদস্য গ্রেপ্তার

শ্রীমঙ্গলে বন্যপ্রাণীর বন্ধু সীতেশের মৃত্যু

এমসি কলেজে ধর্ষণ মামলায় একজনের মৃত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন

ফেসবুক পোস্টকে কেন্দ্র করে মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষ, আহত ২০