হোম > সারা দেশ > সিলেট

সুনামগঞ্জে বিএনপির একাধিক প্রার্থীকে মনোনয়নের চিঠি

জেলা প্রতিনিধি, সুনামগঞ্জ

সুনামগঞ্জ- ১ আসনে আনিসুল হক ও কামরুজ্জামান কামরুল, সুনামগঞ্জ- ২ আসনে নাছির উদ্দীন চৌধুরী ও তাহির রায়হান চৌধুরী পাভেল।

সুনামগঞ্জ- ১ (ধর্মপাশা, মধ্যনগর, তাহিরপুর ও জামালগঞ্জ), সুনামগঞ্জ- ২ (দিরাই-শাল্লা) আসনে বিএনপির দলীয় মনোনীত প্রার্থী হিসেবে দুইজন করো প্রার্থীকে চিঠি দেওয়া হয়েছে।

দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রাথমিক পর্যায়ে সুনামগঞ্জ- ১ আসনে তাহিরপুর উপজেলার সাবেক চেয়ারম্যান ও কৃষকদল কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক আনিসুল হকের নাম ঘোষণা করেন। পরবর্তীতে দ্বিতীয় পর্যায়ে সুনামগঞ্জ- ২ আসনে প্রার্থী হিসেবে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য নাছির উদ্দীন চৌধুরীর নাম ঘোষণা করা হয়। মনোনয়ন ঘোষণার পর থেকেই উভয় প্রার্থী দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে নির্বাচনি প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

এরই মধ্যে রোববার সন্ধ্যা সাতটার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপির মহাসচিবের স্বাক্ষর করা ২৭ ডিসেম্বর তারিখের আরেকটি চিঠি ভাইরাল হয়। ওই চিঠিতে জেলা বিএনপির সাবেক উপদেষ্টা ও যুক্তরাজ্য প্রবাসী তাহির রায়হান চৌধুরী পাভেলকে সুনামগঞ্জ- ২ আসনে বিএনপির মনোনয়ন দেওয়া হয়েছে। কিছু সময় পর সুনামগঞ্জ- ১ আসনের জন্য তাহিরপুর উপজেলার সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সদস্য কামরুজ্জামান কামরুলকে মনোনয়ন দেওয়ার আরেকটি চিঠিও ফেসবুকে ছড়িয়ে পড়ে।

এভাবে একাধিক মনোনয়ন চিঠি ভাইরাল হওয়ায় দলীয় নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। একই আসনে একাধিক প্রার্থী থাকায় কে চূড়ান্ত মনোনয়ন পাবেন, তা নিয়ে সংশয় তৈরি হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত) জি কে গউছ বলেন, সুনামগঞ্জের দুইটি আসনে দুইজন করে প্রার্থীকে মনোনয়নপত্র জমা দিতে বলা হয়েছে। আগামী ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দের সময় একজন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করবেন।

বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা পেল দেশের শীর্ষ চা বাগান ও প্রতিষ্ঠান

পর্যটনশিল্পের অনন্য আয়োজন হারমোনি ফেস্টিভ্যাল : পর্যটনমন্ত্রী

‎বাহুবলে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, জব্দ ২ মেশিন ধ্বংস

কুলাউড়ায় ইউপি সদস্য গ্রেপ্তার

কাতারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কুলাউড়ার প্রবাসীর মৃত্যু

হযরত শাহপরান (রহ.) মাজারেও দানবাক্স বসালো জেলা প্রশাসন

ওসমানীনগরে মধ্যবয়সী এক ব্যক্তির মৃত্যু নিয়ে ব্যাপক জল্পনা কল্পনা

মাধবপুরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

আড়াই ঘণ্টার পতাকা বৈঠকের পরও খোঁজ মেলেনি ডিপজলের

মাধবপুরে ১৮ লাখ টাকার ভারতীয় ফুসকা জব্দ