হোম > সারা দেশ > সিলেট

নিখোঁজের ১৪ দিন পর মুখ বাঁধা অবস্থায় ব্যবসায়ী উদ্ধার

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জে ১৪ দিন পর উদ্ধার ব্যবসায়ী

সুনামগঞ্জে নিখোঁজের ১৪ দিন পর হাত-পা, মুখ বাঁধা অবস্থায় ফখরুল ইসলামের নামের এক ব্যবসায়ীকে উদ্ধার করেছে স্থানীয় এলাকাবাসী।

শুক্রবার রাত ১টায় সদর উপজেলার গোবিনপুর এলাকায় সিলেট-সুনামগঞ্জ সড়কের পাশের একটি নির্জন স্থান থেকে ওই ব্যবসায়ীকে উদ্ধার করেন স্থানীয়রা।

জানা যায়, গত ২৮ জুন সকালে ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়ার কথা বলে শান্তিগঞ্জ উপজেলার গনিগঞ্জের গ্রামের বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন স্থানীয় বাজারের ব্যবসায়ী ফখরুল ইসলাম। নিখোঁজ হওয়ার পর সন্ধান চেয়ে শান্তিগঞ্জ থানায় একটি জিডি করেন তার পরিবার । বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে তাকে পাওয়া যায়নি। ঘটনার ১৪ দিন পর শুক্রবার রাত ১টার দিকে হাত পা বাঁধা অবস্থায় তাকে সিলেট -সুনামগঞ্জ সড়কের পাশে পড়ে থাকতে দেখেন স্থানীয় কিছু লোক। স্থানীয়রা তাকে চিনতে পেরে ফোন করেন গ্রামের বাড়িতে। গ্রামের বাড়ি থেকে লোকজন এসে তাকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করান। ফখরুলের শরীরে একাধিক জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। জ্ঞান না ফেরায় তিনি কথা বলতে পারছেন না।

ফখরুলের ভাই ফয়সাল আহমেদ বলেন, আমার ভাই একজন ব্যবসায়ী। গত ১৪ দিন আগে নিখোঁজ হন তিনি। অনেক খোঁজাখুঁজি করে তাকে পাওয়া যায়নি। আমরা তার সন্ধান চেয়ে শান্তিগঞ্জ থানায় জিডি করেছি। এলাকায় মানববন্ধন করেছি। কে বা কারা তাকে নিখোঁজ করেছিল কারণ জানি না। আমার ভাইয়ের এখনও জ্ঞান ফেরেনি। চিকিৎসা চলছে। তিনি সুস্থ হওয়ার পর কারণ জেনে আইনি ব্যবস্থা নেবো।

সদর থানার অফিসার ইনচার্জ আবুল কালাম জানান, ‘এখনও এ ঘটনার কথা আমাকে জানায়নি। খোঁজ নিয়ে দেখছি।’

ধর্মপাশায় প্রবাসী কল্যাণ সমিতির উদ্যোগে ৩০০ বৃক্ষরোপণ

বাংলা নববর্ষ ঐতিহ্য, সংস্কৃতি ও সম্প্রীতির প্রতীক: আরিফুল হক

এসএমপির হাতে আটক ডিএমপির নকল পুলিশ কর্মকর্তা

আবারও দেবে গেল বেইলি সেতু, যান চলাচল বন্ধ

শ্রীমঙ্গলে সিএনজি শ্রমিক নেতাকে মারধরের প্রতিবাদে সড়ক অবরোধ

হবিগঞ্জ প্রেসক্লাবের কমিটি গঠন, নাহিজ সভাপতি মজিদ সম্পাদক

ফসল রক্ষা বাঁধ কাটতে গিয়ে মাটিচাপায় যুবকের মৃত্যু

প্রসূতি মা ও নবজাতকের চিকিৎসার লক্ষে বালাগঞ্জে নির্মাণ হচ্ছে ক্লিনিক

মালয়েশিয়া রুট দ্রুত সময়ের মধ্যে খোলার উদ্যোগ

হবিগঞ্জে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন