হোম > সারা দেশ > সিলেট

সিলেট-সুনামগঞ্জ সড়কে যাত্রী ওঠানো নিয়ে সংঘর্ষ, আহত ১০

১০টি সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর

উপজেলা প্রতিনিধি, ছাতক (সুনামগঞ্জ)

ছবি: আমার দেশ

সিলেট-সুনামগঞ্জ সড়কের বড় কাঁপন পয়েন্টে সিএনজিচালিত অটোরিকশায় যাত্রী ওঠানোকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১২ জন আহত হয়েছেন। সংঘর্ষের সময় ১০টি সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুরের ঘটনাও ঘটে।

মঙ্গলবার বেলা ১১টার দিকে বাস ও সিএনজি স্ট্যান্ডের ম্যানেজারদের মধ্যে যাত্রী ওঠানো নিয়ে কথাকাটাকাটির জেরে সংঘর্ষ শুরু হয়।

একপর্যায়ে উভয় পক্ষের সমর্থকেরা সংঘর্ষে জড়ালে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, যাত্রী ওঠানোকে কেন্দ্র করে প্রথমে বাগবিতণ্ডা শুরু হলেও পরে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় উভয় পক্ষ দেশি অস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা চালায়। সংঘর্ষে অন্তত ১২ জন আহত হন। এ সময় ১০টি সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর করা হয়।

আহতদের স্থানীয় হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।

ছাতক থানার মিজানুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

এমএইচ

হামের উপসর্গ নিয়ে তরুণী নার্সের মৃত্যু

হবিগঞ্জে স্বপ্ন সোসাইটির ফ্রি মেডিকেল ক্যাম্প

সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১৫

আ.লীগের সাবেক এমপি আব্দুল মতিনের ইন্তেকাল

শ্রীমঙ্গলে রেলক্রসিংয়ে ট্রাক্টরকে ধাক্কা কালনী এক্সপ্রেসের, গেটম্যান বরখাস্ত

অবৈধ অনুপ্রবেশের এক বছর পর ভারতীয়কে ফেরত দিল বাংলাদেশ

৫ মন ভারতীয় গাঁজাসহ রিপন দাস গ্রেপ্তার

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ২

হবিগঞ্জে রাতের আঁধারে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

ছাতকে মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে ক্রীড়া সংগঠক নিহত