হোম > সারা দেশ > সিলেট

ফেসবুক পোস্টে সিএমপি কমিশনারের নির্দেশনা নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে

সিলেট ব্যুরো

আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে সিলেট মহানগর পুলিশ কমিশনারের নামে ফেসবুকে ছড়িয়ে পড়া একটি নির্দেশনাকে ‘বিভ্রান্তিকর তথ্য’ দাবি করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।

মঙ্গলবার বিকেলে এসএমপির ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এমন দাবি করা হয়।

ওই পোস্টে বলা হয়, ‘সম্প্রতি বিভিন্ন ব্যক্তি ফেসবুকে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের নির্দেশনা বলে একটি বক্তব্য লিখে বিভ্রান্তিকর পরিস্থিতি সৃষ্টি করছেন। প্রকৃত তথ্য হলো পুলিশ কমিশনার কর্মকর্তাদের অভ্যন্তরীণ সভায় নিম্নোক্ত বক্তব্য দিয়েছেন। বিভ্রান্তিকর তথ্যে বিভ্রান্ত না হতে সবাইকে অনুরোধ করছি।’

এই পোস্টের সঙ্গে পুলিশ কমিশনারের নির্দেশনার আদেশের একটি অংশ যুক্ত করে দেওয়া হয়। যাতে লেখা রয়েছে, ‘নিষিদ্ধ ঘোষিত দলের কার্যক্রম নিয়মিত মনিটরিং করতে হবে এবং প্রকাশ্যে যাতে কোনো মিছিল-মিটিং করতে না পারে- এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দেওয়া হলো। এসি, এডিসি ও ডিসিরা এ ব্যাপারে তদারকি করবেন।’

এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে পুলিশ কমিশনারের স্বাক্ষরযুক্ত একটি অফিস আদেশ ছড়িয়ে পড়ে। ওই অফিস আদেশের একটি অংশে ‘আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের লোকজন’ জুড়ে দেওয়া হয়েছে বলে এসএমপির পক্ষ থেকে জানানো হয়।

এদিকে, বিভ্রান্তিকর অফিস আদেশটি কীভাবে ছড়িয়ে পড়ল, কারা এর সঙ্গে জড়িত- সেটি তদন্ত করা হচ্ছে। বিভ্রান্তিকর তথ্য পাচারে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানানো হয়।

অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি, স্বেচ্ছাসেবক দল নেতাকে জরিমানা

রাশিয়ার হয়ে যুদ্ধ করে প্রাণ হারালেন মৌলভীবাজারের মুহিবুর

ফের সংসদে যাচ্ছেন হবিগঞ্জের শাম্মী

বৃষ্টির পানিতে তলিয়ে গেছে পাকা ধান, উৎকণ্ঠায় কৃষক

কোম্পানীগঞ্জে খাল খনন উদ্বোধন করলেন প্রবাসীকল্যাণ মন্ত্রী

দোয়ারাবাজারে পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু

বিএনপির মনোনয়ন পেলেন শাম্মী আক্তার ও ব্যারিস্টার আদিব

শ্রমিক সংকটে ধর্মপাশায় পাকা ধান নিয়ে বিপাকে কৃষক

গ্রাহকের ছয় কোটি টাকা নিয়ে উধাও সমবায় সমিতি

নির্মাণের এক বছরেই ২৩ কোটি টাকার ভবনে ফাটল