হোম > সারা দেশ > সিলেট

লাখাইয়ে দুই ইটভাটাকে ছয় লাখ টাকা জরিমানা

উপজেলা প্রতিনিধি, লাখাই (হবিগঞ্জ)

লাখাইয়ে লাইসেন্স না থাকার অভিযোগে দুই ইট ভাটাকে ৬ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রমমাণ আদালত। মঙ্গলবার ৩ টার দিকে মোড়াকরি উত্তর মদনপুর এলাকার মেসার্স তিতাস ব্রিকস ফিল্ড ও সিএমসি ইটের ভাটায় এই অভিযান পরিচালিত হয়।

অভিযানের নেতৃত্ব দেন লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ মুরাদ ইসলাম।

ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ অনুযায়ী যথাযথ লাইসেন্স নবায়ন না করে ব্যবসা পরিচালনা করার অপরাধে ওই দুই ইটভাটার মালিককে ৩ লক্ষ টাকা করে ৬ লক্ষ টাকা জরিমানা করা হয়।

অভিযান শেষে লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মুরাদ ইসলাম বলেন, লাইসেন্স না থাকায় জনস্বার্থে এই জরিমানা করা হয়েছে। পরিবেশ রক্ষা ও সরকারি আইন বাস্তবায়নে উপজেলার বিভিন্ন স্থানে এ ধরনের তদারকি ও অভিযান অব্যাহত থাকবে।

নবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

পার্লামেন্টে আলোচনা ছাড়াই তেলের দাম বৃদ্ধি জনগণের সঙ্গে প্রতারণা

টমটমের চার্জার খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক ব্যক্তির মৃত্যু

সিলেট-সুনামগঞ্জ সড়কে যাত্রী ওঠানো নিয়ে সংঘর্ষ, আহত ১০

হামের উপসর্গ নিয়ে তরুণী নার্সের মৃত্যু

হবিগঞ্জে স্বপ্ন সোসাইটির ফ্রি মেডিকেল ক্যাম্প

সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১৫

আ.লীগের সাবেক এমপি আব্দুল মতিনের ইন্তেকাল

শ্রীমঙ্গলে রেলক্রসিংয়ে ট্রাক্টরকে ধাক্কা কালনী এক্সপ্রেসের, গেটম্যান বরখাস্ত

অবৈধ অনুপ্রবেশের এক বছর পর ভারতীয়কে ফেরত দিল বাংলাদেশ