হোম > সারা দেশ > সিলেট

সিকৃবিতে সোনালি দলের আত্মপ্রকাশ

সিলেট ব্যুরো

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) জাতীয়তাবাদে বিশ্বাসী শিক্ষকদের সমন্বয়ে সোনালি দলের আত্মপ্রকাশ করা হয়েছে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি ভবনে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রফেসর ড. এম. রাশেদ হাসনাতকে সভাপতি ও প্রফেসর ড. মো. মাছুদুর রহমানকে সাধারণ সম্পাদক সম্পাদক করে নতুন কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যরা হচ্ছেন- সহ-সভাপতি প্রফেসর ড. জসিম উদ্দিন আহাম্মদ, কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো. আসাদ-উদ-দৌলা, সাংগঠনিক সম্পাদক প্রফেসর ড. মো: রাশেদ আল মামুন, প্রচার সম্পাদক প্রফেসর ড. মো. সামিউল আহসান তালুকদার।

পরে সোনালি দলের সভাপতি প্রফেসর ড. এম. রাশেদ হাসনাতের সভাপতিত্বে অনষ্টিত মতবিনিময় সভায় কমিটির নেতৃবৃন্দ অভিযোগ করেন, সাদা দলের নামধারী শিক্ষকদের দ্বারা মব সৃষ্টির মাধ্যমে ভিসি প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম, প্রক্টর প্রফেসর ড. জসিম উদ্দিন আহাম্মদ, এম. সাইফুর রহমান হলের প্রভোস্ট প্রফেসর ড. শাহাদাৎ হোসেনসহ ভিসি সচিবালয়ে দায়িত্ব পালনরত নিরাপত্তা কর্মীরা আহত হওয়ার প্রতিবাদে এবং উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী সোনালি দলের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা এই উদ্যোগ গ্রহণ করেছেন।

তারা বলেন, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে সম্প্রতি একট কুচক্রী মহল পরিকল্পিতভাবে যে সকল ঘটনা ঘটিয়েছে তা অত্যন্ত উদ্বেগজনক ও নিন্দনীয়। সুপরিকল্পিতভাবে ন্যক্কারজনক কায়দায় মব সৃষ্টির মাধ্যমে ব্যক্তিস্বার্থ চরিতার্থ করার অপচেষ্টা একটি শিক্ষাঙ্গণের মর্যাদা, শালীনতা ও মূল্যবোধের সম্পূর্ণ পরিপন্থি। এ ধরনের কর্মকাণ্ড বিশ্ববিদ্যালয়ের সুনাম ও ভাবমূর্তিকে মারাত্মকভাবে ক্ষুণ্ন করেছে এবং সমগ্র বিশ্ববিদ্যালয় পরিবারের জন্য লজ্জাজনক দৃষ্টান্ত স্থাপন করেছে।

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ধরে সাদা দল নামে একটি পেশাজীবী সংগঠন কার্যক্রম পরিচালনা করে আসলেও সংগঠনের কয়েকজন সদস্যের অগণতান্ত্রিক ও ফ্যাসিবাদী মানসিকতার কারণে সাধারণ সদস্যদের মতামত উপেক্ষা করে একতরফাভাবে বর্তমান কমিটি গঠন করা হয়। পরবর্তীতে গত বছরের ডিসেম্বর মাসে কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরও বারবার মৌখিক ও লিখিতভাবে সাধারণ সভা আহ্বানের মাধ্যমে একটি গ্রহণযোগ্য ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় নতুন কমিটি গঠনের দাবি জানানো হলেও সাদা দলের সভাপতি প্রফেসর ড.কাজী মেহতাজুল ইসলাম এবং সাধারণ সম্পাদক প্রফেসর ড. শাহানা বেগম নতুন কমিটি গঠনের উদ্যোগ গ্রহণ করেননি।

এ বাস্তবতায় নতুন বাংলাদেশের চাহিদা ও সময়োপযোগী দৃষ্টিভঙ্গির আলোকে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষা, গবেষণা ও সার্বিক একাডেমিক পরিবেশের গুণগত উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে 'সোনালি দল' এর আত্মপ্রকাশ সময়ের অনিবার্য দাবি হয়ে ওঠে।

কুলাউড়ায় সন্তানসহ নিখোঁজ প্রবাসীর স্ত্রী

নবীগঞ্জে ৫৮ কেজি গাজাঁসহ আটক ২

সিলেটে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের মিছিল, আটক ৪

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

সুনামগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা

বাহুবলে দুই দফা সংঘর্ষে নিহত ২, গ্রেপ্তার এড়াতে পুরুষশূন্য চার গ্রাম

হাওরে শিক্ষার্থীদের ঝুঁকি নিয়ে পারাপার

মাদক নির্মূলে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে: ফয়সল এমপি

আগামীকাল চায়ের দেশে যাচ্ছেন প্রধানমন্ত্রী

বাহুবলে পূর্ব বিরোধের জেরে সংঘর্ষে নিহত ১