হোম > সারা দেশ > সিলেট

জামায়াত বিজয়ী হলে তরুণ প্রজন্মের চাহিদা মতো দেশের চিত্র পাল্টে যাবে

সিলেট জনসভায় জামায়াত আমির

সিলেট ব্যুরো

এবার ১২ তারিখের নির্বাচনে ভোট হবে ২টি উল্লেখ করে জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, প্রথম ভোট হবে ‘হ্যাঁ’ এর পক্ষে এবং দ্বিতীয় ভোট হবে দাঁড়িপাল্লায়। ‘হ্যাঁ’ ভোট জয়ী হলে পুরোনা পচা রাজনীতির চিত্র ও চরিত্র পাল্টে যাবে ইনশাল্লাহ।’সেই সাথে জামায়াত বিজয়ী হলে তরুণ প্রজন্মের চাহিদা মতো দেশের চিত্র পাল্টে যাবে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে সিলেটে আলীয়া মাঠে সর্বশেষ নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। এসব কথা বলেন জামায়াত আমির।

জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমি এই সিলেটের সন্তান। আমি আপনাদের কোলে লালিত হয়েছি। আমাদের একবার সুযোগ দেন। আমরা দেশের মালিক বনবো না। আপনাদের চৌকিদার হিসেবে কাক করবে। যার যা মর্যাদা তা নিশ্চিত করবো।

বিশাল এই সমাবেশে দুপুর থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা আসতে থাকেন। এবারই প্রথম সিলেটে জামায়াতের সমাবেশে বিপুল সংখ্যক নারীরা অংশ নেন।

জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সিলেট মহানগরী আমীর ও মহানগর ১১ দলীয় জোটের সমন্বয়কারী মুহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিত্বে এবং মহানগর নায়েবে আমির ড. নূরুল ইসলাম বাবুল ও সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলীর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত জনসভায় সিলেটের ৬টি আসন ও সুনামগঞ্জের ৩টি আসনের জোটের প্রার্থীগণ উপস্থিত ছিলেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, জাগপার সিনিয়র ভাইস চেয়ারম্যান রাশেদ প্রধান, বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা রেজাউল করিম জালালী ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল সিবগাতুল্লাহ সিবগা।

রাশেদ ইকবালের পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে সূচীত জনসভায় বক্তব্য রাখেন- জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগরী উত্তরের আমীর ও সিলেট-৬ আসনে জামায়াত ও ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী মুহাম্মদ সেলিম উদ্দিন, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, সিলেট জেলা আমির ও সিলেট-১ আসনে জামায়াত ও ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী মাওলানা হাবিবুর রহমান, জামায়াতের সিলেট অঞ্চল টীম সদস্য হাফিজ আব্দুল হাই হারুন, সুনামগঞ্জ জেলা আমির ও সুনামগঞ্জ-১ আসনে জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা তোফায়েল আহমদ খান, সিলেট জেলা নায়েবে আমির হাফিজ আনওয়ার হোসাইন খান, অধ্যক্ষ আব্দুল হান্নান, সাবেক দক্ষিণ সুরমা উপজেলা চেয়ারম্যান মাওলানা লোকমান আহমদ, বাংলাদেশ খেলাফত মজলিসের সিলেট মহানগর সভাপতি মাওলানা এমরান আলম, খেলাফত মজলিসের সিলেট মহানগর সভাপতি হাফিজ মাওলানা তাজুল ইসলাম হাসান ও সিলেট মহানগর ছাত্রশিবিরের সভাপতি শাহীন আহমদ।

সভামঞ্চে তিনি সিলেট ও সুনাসগঞ্জের জামায়াত ও জেটের শরীক প্রার্থেদের হাতে যার যার দলীয় প্রতীক তুলে দেন ও ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান। তিনি ইনকিলাব-ইনকিলাব-জিন্দাবাদ বলেও শ্লোগান দিয়ে বলেন, আপনারা মন খারাপ করবেন না, আমি জামায়াতের বিজয় চাই না-আমি ১৮ কোটি মানুষের বিজয় চাই। বেলা ৩টা ৩৬ মিনিটে আলীয়া মাঠের বিশাল জনসভায় বক্ব্য শুরু করে তিনি ৪টা ৬ মিনিটে সমাবেশ শেয় করে বলেন, আগামী ১৩ ফেব্রুযারি যেন নতুন সূর্য উদিত হয় এই দোয়া করি।

এর আগে আমিরে জামায়াত মৌলভীবাজারের নিজবাড়ি কুলাউড়া পৌর শহরের নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চবিদ্যালয় মাঠে ১১–দলীয় নির্বাচনি ঐক্যের জনসভায় প্রধান অতিথি বক্তব্য দিয়ে হেলিকপ্টারে করে সিলেট এসে পৌঁছান। সকালে তিনি হবিগঞ্জের জনসভায় যোগদান করেন।

আমার দেশের লোগো ব্যবহার করে ভুয়া জরিপ: বিভ্রান্ত না হওয়ার আহ্বান

অবৈধ মাটি উত্তোলনের দায়ে ৬ মাসের কারাদণ্ড দিল ভ্রাম্যমাণ আদালত

মৌলভীবাজার–১ গণ-অধিকার প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়ালেন, মিঠুকে সমর্থন

সাড়ে ৬ ঘণ্টা পর সিলেটের সঙ্গে রেলযোগাযোগ স্বাভাবিক

চা শ্রমিকদের যে দুই প্রতিশ্রুতি দিলেন জামায়াত আমির

যান্ত্রিক ত্রুটিতে আটকা পাহাড়িকা এক্সপ্রেস, সিলেটের সঙ্গে রেলযোগাযোগ বন্ধ

চা শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে সংসদে বিল আনবেন নাসের রহমান

সারাবিশ্ব সামনের দিকে আগাচ্ছে আমরা পেছনের দিকে যাচ্ছি: জামায়াত আমির

দেশ পরিচালনার দায়িত্ব পেলে চাঁদাবাজদের হাত বন্ধ করে দিব

বিএনপি ও বিদ্রোহী প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই