হোম > সারা দেশ > সিলেট

খুলনায় নারীর অর্থনৈতিক ক্ষমতায়নে অন্তর্ভুক্তিমূলক কর্মশালা

খুলনা ব্যুরো

খুলনায় ‘এডভোকেটিং ফর চেঞ্জড উইমেনস ইকোনমিক এমপাওয়ারমেন্ট থ্রু কালেকটিভ অ্যাকশন’ শীর্ষক পরামর্শমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার নগরীর হোটেল ক্যাসেল সালামের দরবার হলে নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন, বাজারে প্রবেশাধিকার এবং সামাজিক প্রতিবন্ধকতা চিহ্নিত করে সমাধানের পথ খুঁজতে এ কর্মশালার আয়োজন করা হয়।

ফ্রান্স ডেভেলপমেন্ট এজেন্সির অর্থায়নে এবং ঢাকা উইমেন চেম্বার অব কমার্সের তদারকিতে ফেম প্রকল্পের উইন্ডো-৩ এর আওতায় কর্মশালাটি পরিচালিত হয়। স্থানীয় এনজিও পূর্ণিমা আয়োজকের দায়িত্ব পালন করে। প্রকল্পটির লিড অর্গানাইজেশন ছিল সেন্টার ফর উইমেন অ্যান্ড চিলড্রেন স্টাডিজ (সিডব্লিউসিএস) এবং পার্টনার অর্গানাইজেশন হিসেবে কাজ করে কনসার্নড উইমেন ফর ফ্যামিলি ডেভেলপমেন্ট (সিডব্লিউএফডি)।

কর্মশালায় সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি, উদ্যোক্তা, গবেষক ও বিভিন্ন প্রান্তিক জনগোষ্ঠীর সদস্যরা অংশ নেন। উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক, যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক, বিসিকের মহাব্যবস্থাপক, ভিকটিম সাপোর্ট সেন্টারের পুলিশ পরিদর্শক, ২২ নম্বর ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা, লাইসেন্স অফিসারসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা। এছাড়া ডাইভার্স কমিউনিটি, হিজড়া সম্প্রদায়, বিভিন্ন ধর্মীয় নেতা, ইয়ুথ ভলানটিয়ার এবং নারী নীতি ও মানবসম্পদ বিষয়ক গবেষকরাও আলোচনায় অংশ নেন।

কর্মশালায় অংশগ্রহণকারীরা জেন্ডার লেন্স অ্যাসেসমেন্টের মাধ্যমে নারীদের অর্থনৈতিক ক্ষমতায়নের পথে বিদ্যমান প্রতিবন্ধকতাগুলো চিহ্নিত করেন। বিশেষ করে সম্পদে নারীর অংশগ্রহণ, বাজারে প্রবেশাধিকার, নিরাপদ চলাচল এবং সামাজিক নিয়ম-কানুন কীভাবে নারীর অর্থনৈতিক অগ্রগতিকে বাধাগ্রস্ত করছে, তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

মুক্ত আলোচনায় বিভিন্ন শ্রেণি-পেশার অংশগ্রহণকারীরা নিজ নিজ অভিজ্ঞতা ও পর্যবেক্ষণ তুলে ধরেন। দিনব্যাপী আলোচনার ভিত্তিতে বেশ কিছু সুপারিশও প্রণয়ন করা হয়।

আয়োজকরা জানান, কর্মশালার সুপারিশের আলোকে একটি অন্তর্ভুক্তিমূলক ও জেন্ডার-সংবেদনশীল অর্থনৈতিক পরিবেশ গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি সরকারি ও বেসরকারি অংশীদারদের সমন্বয়ে একটি যৌথ অ্যাডভোকেসি ডকুমেন্ট তৈরি করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে জমা দেওয়া হবে।

এএস

ভারতীয় অবৈধ গলদা চিংড়ির রেনু পোনা জব্দ, নদীতে অবমুক্ত

হবিগঞ্জে ২ কোটি টাকার ভারতীয় গলদা চিংড়ির রেণু পোনা জব্দ

বিকলাঙ্গ অর্থনীতিকে সচল করতে কাজ করছেন সরকার: আব্দুল মালিক

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে জেলা প্রশাসক

নবীগঞ্জে জলমহাল ইজারা নিয়ে ইউএনও-বিএনপি নেতা মুখোমুখি

শাল্লায় নদীভাঙন আতঙ্কে নির্ঘুম রাত

হবিগঞ্জে বাস চলাচল বন্ধ

বিস্কুট কিনতে বেরিয়ে নির্মম হত্যার শিকার এক শিশু

সুনামগঞ্জে ফসলডুবির পর কৃষকের কাঁধে ঋণের বোঝা

বাবার লাশ বাড়িতে রেখে এসএসসি পরীক্ষায় অংশ নিল ছেলে