হোম > সারা দেশ > সিলেট

মৌলভীবাজারে পুলিশের কাছ থেকে আ.লীগ নেতা ছিনতাই

মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজার সদর উপজেলার খলিলপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী আহমদ উদ্দিনকে পুলিশের হাত থেকে ছিনিয়ে নিয়েছে দলটির স্থানীয় নেতাকর্মীরা। সোমবার সকালে এ ঘটনায় জড়িত ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার রাত ৯টা ৪০ মিনিটে খলিলপুর ইউনিয়নের কাটারাই বাজারে অভিযান চালিয়ে হাজি আহমদ উদ্দিনকে আটক করে শেরপুর পুলিশ ফাঁড়ির এস আই সিপু দাসের নেতৃত্বে পুলিশ ফাঁড়ির ৪ সদস্যের একদল পুলিশ।

এসময় আটককৃত হাজী আহমদ উদ্দিনকে পুলিশ সদস্যরা গাড়িতে তুলতে চাইলে স্থানীয় আওয়ামী লীগ নেতারা ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় সোমবার সকালে মৌলভীবাজার মডেল থানা পুলিশ কাটারাই গ্রামে অভিযান চালিয়ে হাজী আহমদ উদ্দিনকে ছিনতাই করে নেয়ার অভিযোগে ৩ জনকে আটক করেছে। আটককৃতরা হলেন- সুমন, পলাশ, শাহাব আলী ।

মৌলভীবাজার মডেল থানার ওসি গাজী মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন, গ্রেপ্তারকৃতদের আজ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। ছিনিয়ে নেয়া আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত আছে।

হবিগঞ্জ প্রেসক্লাবের কমিটি গঠন, নাহিজ সভাপতি মজিদ সম্পাদক

ফসল রক্ষা বাঁধ কাটতে গিয়ে মাটিচাপায় যুবকের মৃত্যু

প্রসূতি মা ও নবজাতকের চিকিৎসার লক্ষে বালাগঞ্জে নির্মাণ হচ্ছে ক্লিনিক

মালয়েশিয়া রুট দ্রুত সময়ের মধ্যে খোলার উদ্যোগ

হবিগঞ্জে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন

ঘুমের মধ্যে এখনো বোমার শব্দ শুনতে পান ইরানফেরত মামুন

আবারও ভূমিকম্প অনুভূত দেশে

ধান কাটা নিয়ে অনিশ্চয়তা, জলাবদ্ধতায় ডুবে আছে হাওরাঞ্চল

গ্রাহক সংগ্রহে গিয়ে দুই বিমা কোম্পানির লোকজনের সংঘর্ষে আহত অর্ধশতাধিক

চা-শ্রমিকদের প্রভিডেন্ট ফান্ডে শতকোটি টাকা বকেয়া