হোম > সারা দেশ > সিলেট

‎বাহুবলে ট্রাকসহ কোটি টাকার ভারতীয় জিরা জব্দ, ৫ চোরাকারবারি আটক

উপজেলা প্রতিনিধি, বাহুবল (হবিগঞ্জ)

ছবি: আমার দেশ

হবিগঞ্জের বাহুবলে কোটি টাকা মূল্যের ভারতীয় জিরাসহ একটি ট্রাক জব্দ করেছে বাহুবল মডেল থানা পুলিশ। এ সময় ট্রাক ভর্তি ৩৩৩ বস্তা জিরা উদ্ধার করা হয় এবং চোরাচালানের সঙ্গে জড়িত অভিযোগে ৫ জনকে আটক করা হয়।

‎বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম জানান, ১৩ জুলাই রাত ১১টা ৪০ মিনিটের সময় থানার এসআই ইব্রাহিম আখন্দ সঙ্গীয় ফোর্সসহ রাত্রিকালীন চেকপোস্ট-৪ ডিউটি পালনকালে গোপন সংবাদের ভিত্তিতে মিরপুর বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানকালে একটি ট্রাক তল্লাশি করে ৩৩৩ বস্তা ভারতীয় জিরা উদ্ধার এবং ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক করা হয়।

‎পুলিশ জানায়, জব্দকৃত জিরার মোট ওজন ৯ হাজার ৯৯০ কেজি। জিরাগুলোর আনুমানিক বাজার মূল্য ৭৪ লাখ ৯২ হাজার ৫০০ টাকা। জব্দকৃত ট্রাকসহ উদ্ধারকৃত পণ্যের সর্ব মোট মূল্য প্রায় ৯৭ লাখ ৩৩ হাজার ৭০০ টাকা। অভিযানে জিরাসহ ট্রাকটি জব্দ করা হয়।

‎পরে আটক ৫ জনের বিরুদ্ধে চোরাচালান আইনে মামলা করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এমএইচ‎

বাহরাইনে নির্মাণাধীন ভবন থেকে পড়ে কুলাউড়ার প্রবাসীর মৃত্যু

সিলেটে বিএমডির ৯৪ হাজার ঘনফুট পাথর জব্দ

মাধবপুরে বালু উত্তোলনকারীদের হামলায় রাবার বাগানের ৪ কর্মকর্তা আহত

এক মাসেই জলে গেল কোটি টাকার সড়ক

সিলেট এয়ারপোর্টের নিরাপত্তা কর্মকর্তা ৭ দিন ধরে নিখোঁজ

চার মাস ধরে ইউএনও-শূন্য মধ্যনগর, ভোগান্তিতে সেবাপ্রত্যাশীরা

শাল্লায় ৩০ লিটার চোলাই মদসহ ইউপি সদস্য গ্রেপ্তার

শ্রীমঙ্গলে বন্যপ্রাণীর বন্ধু সীতেশের মৃত্যু

এমসি কলেজে ধর্ষণ মামলায় একজনের মৃত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন

ফেসবুক পোস্টকে কেন্দ্র করে মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষ, আহত ২০