হোম > সারা দেশ > সিলেট

ভারতে অনুপ্রবেশের সময় নির্বাচন অফিসের কর্মচারী আটক

জেলা প্রতিনিধি, হবিগঞ্জ

শ্রীমঙ্গল সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশকালে সুশান্ত বিশ্বাস নামে নির্বাচন অফিসের এক কর্মচারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার মংলামবস্তি চা বাগান সীমান্ত থেকে তাকে আটক করা হয়।

আটক সুশান্ত বিশ্বাস (৩৪) কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার সাচাইল গ্রামের সত্যেন্দ্র চন্দ্র বিশ্বাসের ছেলে এবং সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা নির্বাচন অফিসে ডাটা এন্ট্রি অপারেটর।

বিজিবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সকাল সাড়ে ৬টায় হবিগঞ্জ ব্যাটালিয়নের (৫৫ বিজিবি) অধীন শ্রীমঙ্গল উপজেলার মংলামবস্তি চা বাগান সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার পথে বিজিবি টহল দল সুশান্ত চন্দ্র বিশ্বাসকে আটক করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটক সুশান্ত ২০১৬ সাল থেকে নির্বাচন অফিসে চুক্তিভিত্তিক নিয়োগ পান। বর্তমানে তিনি সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা নির্বাচন অফিসে ডাটা এন্ট্রি অপারেটর হিসেবে কর্মরত আছেন। বিজিবি সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিসে যোগাযোগ করে জানতে পেরেছে যে, তিনি প্রায় এক মাস ধরে কোনো অনুমোদন ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত ছিলেন এবং তার অবস্থান সম্পর্কে খোঁজ নেওয়া হচ্ছিল।

দালালের সহায়তায় সুবিধাজনক সময়ে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে যাওয়ার চেষ্টা করেন তিনি।

এ সময় তার কাছ থেকে দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, নগদ ১২হাজার ১৮৫ টাকা, তার নামে থাকা দুটি এনআইডি কার্ড, ছয়টি বিভিন্ন ধরনের পরিচয়পত্র, ব্যবহৃত দাপ্তরিক সিল এবং ব্যক্তিগত ব্যবহার্য সামগ্রী উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া পরিচয়পত্র, ডিজিটাল তথ্য ও অন্যান্য নথিপত্র সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে যাচাই করা হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এমই

সুনামগঞ্জে সীমান্তে বিজিবির অভিযানে ৫ লাখ ১০ হাজার টাকার অবৈধ মালামাল জব্দ

আগাম পানি শুকিয়ে বিপাকে হাওরের কৃষক

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না

হবিগঞ্জে বৈষম্যবিরোধী নেতার বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ

শ্রীমঙ্গলে ২৮ বালুমহালের ২৬টিই ইজারাবিহীন, অভিযানেও বন্ধ হচ্ছে না উত্তোলন

সরকারি উন্নয়নকাজের গুণগত মানে কোনো আপস নয়: সিলেটে শিল্পমন্ত্রী

মধ্যনগর-কলমাকান্দা সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

বিদেশি প্রেসক্রিপশনে দেশ চলবে না - হামিদুর রহমান আজাদ

সিলেট সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে টহল জোরদার, অস্ত্রসহ ২ ভারতীয় আটক

সিলেটে হাম উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ২১৪