হোম > সারা দেশ > সিলেট

গণতন্ত্র প্রতিষ্ঠার প্রতিবন্ধকতা এখনো শেষ হয়নি

উপজেলা প্রতিনিধি, ছাতক (সুনামগঞ্জ)

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং সাবেক ছাতক উপজেলা চেয়ারম্যান মো. মিজানুর রহমান চৌধুরী মিজান বলেছেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে দেশ ফ্যাসিবাদমুক্ত হলেও গণতন্ত্র প্রতিষ্ঠার পথে এখনো অনেক বাধা রয়ে গেছে। দীর্ঘ দেড় যুগ পর দেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগের অপেক্ষায় থাকলেও, পিআর সিস্টেমসহ নানা অযৌক্তিক দাবির মাধ্যমে আগামী বছরের ফেব্রুয়ারি মাসের নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে। এ বিষয়ে জাতীয়তাবাদী শক্তিকে সতর্ক ও সজাগ থাকতে হবে।

সোমবার বিকেলে ছাতক উপজেলার চরমহল্লা ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ-সংগঠন আয়োজিত এক জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে চরমহল্লা টেটিয়ারবাজারস্থ হাজী আব্দুল খালিক উচ্চ বিদ্যালয় মাঠে এই জনসমাবেশ অনুষ্ঠিত হয়।

মিজানুর রহমান চৌধুরী আরও বলেন, দেশের গণতন্ত্রকামী মানুষ তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ হওয়ার জন্য প্রতীক্ষায় আছে। সকল ষড়যন্ত্র নস্যাৎ করে যথাসময়ে নির্বাচনের মাধ্যমেই তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ক্ষমতায় যাবে বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

চরমহল্লা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক হুশিয়ার আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

ধর্মপাশায় প্রবাসী কল্যাণ সমিতির উদ্যোগে ৩০০ বৃক্ষরোপণ

বাংলা নববর্ষ ঐতিহ্য, সংস্কৃতি ও সম্প্রীতির প্রতীক: আরিফুল হক

এসএমপির হাতে আটক ডিএমপির নকল পুলিশ কর্মকর্তা

আবারও দেবে গেল বেইলি সেতু, যান চলাচল বন্ধ

শ্রীমঙ্গলে সিএনজি শ্রমিক নেতাকে মারধরের প্রতিবাদে সড়ক অবরোধ

হবিগঞ্জ প্রেসক্লাবের কমিটি গঠন, নাহিজ সভাপতি মজিদ সম্পাদক

ফসল রক্ষা বাঁধ কাটতে গিয়ে মাটিচাপায় যুবকের মৃত্যু

প্রসূতি মা ও নবজাতকের চিকিৎসার লক্ষে বালাগঞ্জে নির্মাণ হচ্ছে ক্লিনিক

মালয়েশিয়া রুট দ্রুত সময়ের মধ্যে খোলার উদ্যোগ

হবিগঞ্জে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন