হোম > সারা দেশ > সিলেট

লাউয়াছড়া বনে আগুন

উপজেলা প্রতিনিধি, কমলগঞ্জ ও কুলাউড়া (মৌলভীবাজার)

মৌলভীবাজারের কমলগঞ্জে লাউয়াছড়া বনে আগুন লেগেছে। এতে পুড়ে গেছে প্রায় দুই একর জায়গা।

বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। তবে বনকর্মী ও ফায়ার সার্ভিসের সদস্যদের চেষ্টায় প্রায় সাড়ে তিন ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।

কমলগঞ্জে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পরিচালক মো. ফারুকুল ইসলাম বলেন, হিড বাংলাদেশের পশ্চিমের টিলা ভূমিতে দুপুরে আগুন লাগে। মুহূর্তেই লাউয়াছড়া বনে আগুন ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

লাউয়াছড়া বন রেঞ্জ কর্মকর্তা নাজমুল ইসলাম বলেন, আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখে আইনি ব্যবস্থা নেয়া হবে।

সরকারি উন্নয়নকাজের গুণগত মানে কোনো আপস নয়: সিলেটে শিল্পমন্ত্রী

মধ্যনগর-কলমাকান্দা সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

বিদেশি প্রেসক্রিপশনে দেশ চলবে না - হামিদুর রহমান আজাদ

সিলেট সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে টহল জোরদার, অস্ত্রসহ ২ ভারতীয় আটক

সিলেটে হাম উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ২১৪

হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ, চালক-গার্ডসহ নিহত ৩

বহু অপরাধের হোতা ছাত্রলীগ নেতা হাবিব

পাথর কোয়ারি খুললে ফিরবে কর্মসংস্থান

সিলেটে আ.লীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় গ্রেপ্তার ৩

৫৮ লাখ টাকার শিক্ষাবৃত্তি পেলেন চুনারুঘাটের তাসনিম