হোম > সারা দেশ > সিলেট

অবৈধ মাটি কাটার দায়ে ৬ মাসের কারাদণ্ড, ৫ লাখ টাকা জরিমানা

সিলেট ব্যুরো

অবৈধভাবে মাটি কাটা ও খাল ভরাটের অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করে এক ব্যক্তিকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ লাখ টাকা জরিমানা করেছে সিলেট সদর উপজেলা প্রশাসন।

সোমবার (৯ মার্চ) উপজেলা প্রশাসনের উদ্যোগে সিলেট সদর উপজেলার খাদিমপাড়া ইউনিয়নের কল্লগ্রাম এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন সিলেট সদর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খোশনূর রুবাইয়াং। অভিযানে সহযোগিতা করেন সিলেট সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সরকার মামুনুর রশীদ।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন মো. আব্দুল হান্নান অবৈধভাবে কল্লগ্রামের নিকটবর্তী কৃষিজমির উপরিভাগের উর্বর মাটি (টপ সয়েল) কেটে হৈরখাল ভরাট করছিলেন।

এ অপরাধে তাকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ লঙ্ঘনের দায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫,০০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

এসময় ঘটনাস্থল থেকে মাটি কাটার কাজে ব্যবহৃত দুটি ড্রেজার জব্দ করা হয়। এর মধ্যে একটি সিলেট সিটি কর্পোরেশন এবং অপরটি সিলেট সদর উপজেলা পরিষদের অনুকূলে বিলিবন্দেজ প্রদান করা হয়েছে।

ধর্মপাশায় অবৈধ মাটি উত্তোলন, এক লাখ টাকা জরিমানা

শ্রীমঙ্গলে ১ হাজার ৫৫০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

দুবাই প্রবাসীর লাশ বাড়ি নিয়ে গেলেন প্রবাসীকল্যাণ মন্ত্রী

সিলেটে ৫ নারীকে ‘অদম্য নারী সম্মাননা’

অতিরিক্ত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি, ১ জনকে জরিমানা

সাঁড়াশি অভিযানে ছিনতাইকারীসহ গ্রেপ্তার ১৪০, ব্যবস্থা নিতে দুই মন্ত্রীর নির্দেশ

গণভোটই পারে সরকারকে আইনি ভিত্তি দিতে : এহসানুল

মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে রেমিট্যান্সে প্রভাব পড়তে পারে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

পুলিশের রেকারকৃত মোটরসাইকেল আত্মসাতে ড্রাইভার গ্রেপ্তার

ওসমানীনগরে সালিশ বৈঠকে ছুরিকাঘাতে যুবক নিহত, আটক ৬