হোম > সারা দেশ > সিলেট

সিলেটে সম্ভাব্য কৃষি উদ্যোক্তা বাছাইয়ে অংশীজনের সাথে পরামর্শ কর্মশালা

সিলেট ব্যুরো

সিলেটে সম্ভাব্য কৃষি উদ্যোক্তা বাছাইয়ের জন্য অংশীজনের সাথে পরামর্শ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তার কার্যালয় সিলেটের আয়োজনে কৃষি বিপণন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন প্রোগ্রাম অন এগ্রিকালচার এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্ট্রিপ্রিনিউরশিপ এন্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার-ডিএএম-এএসএম) এর আওতায় পরামর্শ কর্মশালা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে সুধীজনদের শুভেচ্ছা জানিয়ে স্বাগত বক্তব্যে রাখেন সিলেটের সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা (দা.প্রা) আবু সালেহ মো. হুমায়ুন কবির।

কৃষি বিপনন অধিদপ্তরের উপপরিচালক মো. হেলাল উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে কৃষি বিপণন অধিদপ্তপরের উপসচিব এজেন্সি প্রোগ্রাম ডিরেক্টর (পার্টনার-ডিএএম-এএসএম) ড. মুহাম্মদ আবদুল্লাহ আল-ফারুক বলেন, বাংলাদেশে সকল উদ্যোক্তাদের মধ্যে যাচাই-বাচাই করে ২০ হাজার জনকে কৃষি উদ্যোক্তা হিসেবে পুরষ্কৃত করা হবে। এর মধ্যে নারী উদ্যোক্তা ১২ হাজার ও যুবক উদ্যোক্তা ৮ হাজার জন। কৃষি উদ্যোক্তাদের ১২ দিনব্যাপী চাহিদা ভিত্তিতে প্রশিক্ষণ, ইনকিবউশন, যন্ত্রপাতি সহায়তা, প্রকল্প সহায়তা, বাজার সংযোগসহ নানান সহযোগিতা মাধ্যমে কৃষি উদ্যোক্তা হিসেবে গড়ে তুলা হবে।

কর্মমালায় মুল প্রবন্ধ উপস্থাপন করেন কৃষি বিপণন অধিদপ্তরের এক্সপোর্ট এবং প্রাইভেট সেক্টর এনগেজমেন্ট কনসালটেন্ট, পার্টনার (ডিএএম-এএসএম) ড. মো. মাহবুব আলম।

মাঠ পরিদর্শক কামরুজ্জামান রুপমের সঞ্চলনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন. সিলেট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক (ভারপ্রাপ্ত) কৃষিবিদ দীপক কুমার দাস; বিসিক সিলেট জেলার উপ-মহাব্যবস্থাপক ম. সুহেল হাওলাদার, কৃষি বিপণন অধিদপ্তরের সিনিয়র মনিটরিং অফিসার ড. নাসরিন সুলতানা। উক্ত কর্মশালায় সিলেট জেলার বিভিন্ন উপজেলা পর্যায়ের কৃষি সংশ্লিষ্ট ৫০ জন উদ্যোক্তা অংশ নেন।

সিলেটে গ্রামীণ ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ে আগুন

সুনামগঞ্জে সীমান্তে বিজিবির অভিযানে ৫ লাখ ১০ হাজার টাকার অবৈধ মালামাল জব্দ

আগাম পানি শুকিয়ে বিপাকে হাওরের কৃষক

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না

হবিগঞ্জে বৈষম্যবিরোধী নেতার বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ

শ্রীমঙ্গলে ২৮ বালুমহালের ২৬টিই ইজারাবিহীন, অভিযানেও বন্ধ হচ্ছে না উত্তোলন

সরকারি উন্নয়নকাজের গুণগত মানে কোনো আপস নয়: সিলেটে শিল্পমন্ত্রী

মধ্যনগর-কলমাকান্দা সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

বিদেশি প্রেসক্রিপশনে দেশ চলবে না - হামিদুর রহমান আজাদ

সিলেট সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে টহল জোরদার, অস্ত্রসহ ২ ভারতীয় আটক