হোম > সারা দেশ > সিলেট

নামের আগে ডাক্তার লেখায় জেল-জরিমানা

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জে জরিমানা

হবিগঞ্জ জেলা শহরে মুক্তিযোদ্ধা হায়দার আলী হাসপাতালের ফিজিওথেরাপিষ্ট আব্দুর রহমান নামের আগে ডাক্তার এবং ব্যবস্থাপত্র লিখার অপরাধে তাকে ১ মাসে কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১ জুলাই) দুপুরে হবিগঞ্জ শহরের রাজনগর এলাকায় একটি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে এ দণ্ড দেওয়া হয়। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট রনজিৎ চন্দ্র দাস ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার শরীফ মো. সানজিদ জানান, শহরের হায়দার আলী ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালানো হয়। এ সময় ওই ডায়াগনস্টিক সেন্টারে আব্দুর রহমান নামে একজন ফিজিওথেরাপিস্টকে পাওয় যায়। যিনি দীর্ঘদিন ধরে নিজেই রোগীদের ওষুধ লিখে দিচ্ছিলেন।

তিনি নিজেকে 'প্রফেসর ডা. আব্দুর রহমান' পরিচয় দিয়ে চিকিৎসা কার্যক্রম চালাচ্ছিলেন। বিষয়টি জেলা প্রশাসককে জানালে সঙ্গে সঙ্গে জেলা প্রশাসক ড. মো. ফরিদুর রহমান ঘটনাস্থলে যান। ওই ভুয়া ডাক্তারের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়।

সিলেটে গ্রামীণ ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ে আগুন

সুনামগঞ্জে সীমান্তে বিজিবির অভিযানে ৫ লাখ ১০ হাজার টাকার অবৈধ মালামাল জব্দ

আগাম পানি শুকিয়ে বিপাকে হাওরের কৃষক

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না

হবিগঞ্জে বৈষম্যবিরোধী নেতার বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ

শ্রীমঙ্গলে ২৮ বালুমহালের ২৬টিই ইজারাবিহীন, অভিযানেও বন্ধ হচ্ছে না উত্তোলন

সরকারি উন্নয়নকাজের গুণগত মানে কোনো আপস নয়: সিলেটে শিল্পমন্ত্রী

মধ্যনগর-কলমাকান্দা সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

বিদেশি প্রেসক্রিপশনে দেশ চলবে না - হামিদুর রহমান আজাদ

সিলেট সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে টহল জোরদার, অস্ত্রসহ ২ ভারতীয় আটক