হোম > সারা দেশ > সিলেট

বিএনপির মনোনয়ন পেলেন শাম্মী আক্তার ও ব্যারিস্টার আদিব

সিলেটে সংরক্ষিত নারী আসন

সিলেট ব্যুরো

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে ৩৬ জন প্রার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে বিএনপি। সোমবার (২০ এপ্রিল) রাজধানীর নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে এই তালিকা ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

মনোনয়ন লড়াইয়ে একাধিক হেভিওয়েট প্রার্থী থাকলেও শেষ পর্যন্ত দু'জন দৌড়ে সিলেটে এবার পুরাতন ও নতুনের উপর আস্থা রেখেছে বিএনপি।

প্রার্থীর চূড়ান্ত তালিকায় আছেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্থানীয় সরকার বিষয়ক সহ-সম্পাদক ও হবিগঞ্জের সাবেক এমপি শাম্মী আক্তার এবং মৌলভীবাজার-১ (বড়লেখা) আসনের তিনবারের সংসদ সদস্য, সাবেক খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী মরহুম অ্যাডভোকেট এবাদুর রহমান চৌধুরীর মেয়ে ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী।

মোবাইল অপারেটর বাংলালিংকের নতুন ডেপুটি সিইও (প্রধান নির্বাহী কর্মকর্তা) হিসেবে ২৫ সালে নিয়োগ পান জহরত আদিব চৌধুরী। রাজনীতিতে নতুন হয়েও নারী আসনে বাবার উত্তরসূরী হিসেবে বড়লেখা থেকে প্রথম মনোনয়ন পেলেন জহরত আদিব।

এদিকে, এয়োদশ জাতীয় হবিগঞ্জ-৪ (মাধবপুর–চুনারুঘাট) আসনে বিএনপি থেকে মনোনয়ন চেয়েছিলেন শাম্মী আক্তার। কিন্তু দল তাকে মনোনয়ন দেয়নি। তবে দলের দুর্দিনে বিশেষ ভূমিকা রাখায় এবারও শাম্মী আক্তারকে নারী আসনের মনোনয়ন দিয়েছে বিএনপি।

দোয়ারাবাজারে পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু

শ্রমিক সংকটে ধর্মপাশায় পাকা ধান নিয়ে বিপাকে কৃষক

গ্রাহকের ছয় কোটি টাকা নিয়ে উধাও সমবায় সমিতি

নির্মাণের এক বছরেই ২৩ কোটি টাকার ভবনে ফাটল

ছাতকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১১ সিলিং ফ্যান চুরি

ওয়ালটন প্লাজার পণ্য কিনে কিস্তি পরিশোধ না করায় কারাদণ্ড

সিলেটে হামের টিকা পাবে ৪ লাখ ৬৫ হাজার শিশু

জ্বালানি নৈরাজ্য ও বাজার নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ: গোলাম পরওয়ার

সরকারি জমি নিয়ে সংঘর্ষে কলেজছাত্র হত্যার ঘটনায় গ্রেপ্তার ২

কৃষকদের স্বেচ্ছাশ্রমে হাওরে বাঁধ মেরামত