হোম > সারা দেশ > সিলেট

দুই ভাতিজিকে কুপিয়ে হত্যায় চাচা গ্রেপ্তার

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার

মৌলভীবাজারের কমলগঞ্জে দুই ভাতিজিকে কুপিয়ে হত্যার দায়ে অভিযুক্ত ঘাতক চাচা মাসুক মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (৪ জুন) বিকালে ইসলামপুর ইউনিয়নের কাঁঠালকান্দি গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

৩ জুন বিকালে জমি সংক্রান্ত বিরোধের জেরে চাচা মাসুক মিয়া তার দুই ভাতিজি শারমিন আক্তার (২৭) ও মাছুমা বেগমকে (২৫) কুপিয়ে হত্যা করে। এছাড়া তার ভাইয়ের স্ত্রী হাজেরা বেগম গুরুতর আহত হয়। এ ঘটনায় শহিদ মিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন।

এজাহার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে কাঁঠালকান্দি গ্রামের আবু মিয়া ও তার ভাই মাসুক মিয়ার মধ্যে বিরোধ চলছে। গত মঙ্গলবার বিকাল ৪টার দিকে মাসুক মিয়া বিরোধপূর্ণ ওই জমিতে হালচাষে বাধা দিলে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে আবু মিয়ার স্ত্রী হাজিরা বেগম ও তার দুই মেয়ে শারমিন ও মাছুমা বেগমকে কুপিয়ে জখম করেন চাচা মাসুক মিয়া। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শারমিন ও মাছুমাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত মা হাজেরাকে আশঙ্কাজনক অবস্থায় সিলেটে হাসপাতালে পাঠানো হয়েছে।

কমলগঞ্জ থানার ওসি আবু জাফর মো. মাহফুজুল কবির বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে তিনজনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি মাসুক মিয়াকে বুধবার বিকালে গ্রেপ্তার করেছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সিলেটে গ্রামীণ ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ে আগুন

সুনামগঞ্জে সীমান্তে বিজিবির অভিযানে ৫ লাখ ১০ হাজার টাকার অবৈধ মালামাল জব্দ

আগাম পানি শুকিয়ে বিপাকে হাওরের কৃষক

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না

হবিগঞ্জে বৈষম্যবিরোধী নেতার বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ

শ্রীমঙ্গলে ২৮ বালুমহালের ২৬টিই ইজারাবিহীন, অভিযানেও বন্ধ হচ্ছে না উত্তোলন

সরকারি উন্নয়নকাজের গুণগত মানে কোনো আপস নয়: সিলেটে শিল্পমন্ত্রী

মধ্যনগর-কলমাকান্দা সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

বিদেশি প্রেসক্রিপশনে দেশ চলবে না - হামিদুর রহমান আজাদ

সিলেট সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে টহল জোরদার, অস্ত্রসহ ২ ভারতীয় আটক