হোম > সারা দেশ > সিলেট

চা-বাগান থেকে সীমান্ত সড়ক উন্নয়নের দাবি এমপি মুজিবুর চৌধুরীর

উপজেলা প্রতিনিধি, শ্রীমঙ্গল (মৌলভীবাজার)

জাতীয় সংসদে দাঁড়িয়ে মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী তার নির্বাচনি এলাকার নানা সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন চাহিদার কথা তুলে ধরেছেন। বুধবার (৮ ফেব্রুয়ারি) জাতীয় সংসদের অধিবেশনে চা-বাগান, পর্যটন, স্বাস্থ্যসেবা থেকে শুরু করে সড়ক ও রেল অবকাঠামোসহ বিভিন্ন খাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তিনি।

বক্তব্যে তিনি বলেন, শ্রীমঙ্গল-কমলগঞ্জ অঞ্চলটি দেশের ‘চায়ের রাজধানী’ হিসেবে পরিচিত। পাহাড়, হাওর ও প্রাকৃতিক সৌন্দর্যে সমৃদ্ধ এ এলাকায় রয়েছে হামহাম জলপ্রপাত, লাউয়াছড়া জাতীয় উদ্যান, বাইক্কা বিলসহ বহু পর্যটনকেন্দ্র, যা দেশি-বিদেশি পর্যটকদের আকর্ষণ করে। এই সম্ভাবনাকে কাজে লাগাতে সমন্বিত পর্যটন মাস্টার প্ল্যান প্রণয়নের আহ্বান জানান তিনি।

এমপি উল্লেখ করেন, তার এলাকায় প্রায় ২৯টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর বসবাস, যাদের ভাষা ও সংস্কৃতি সংরক্ষণ জরুরি। পর্যটন উন্নয়নের পাশাপাশি এসব জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নেও নজর দেওয়ার প্রয়োজনীয়তার কথা বলেন তিনি।

অবকাঠামোগত উন্নয়নের প্রসঙ্গে তিনি শ্রীমঙ্গল-শমশেরনগর-কমলগঞ্জ হয়ে চাতলাপুর সীমান্ত পর্যন্ত সড়কটি প্রশস্ত করার দাবি জানান। এতে আঞ্চলিক বাণিজ্য সম্প্রসারণের সুযোগ তৈরি হবে বলে মনে করেন তিনি। পাশাপাশি পুরোনো রেললাইন সংস্কার করে নিরাপদ ও আধুনিক রেল যোগাযোগ নিশ্চিত করারও আহ্বান জানান।

স্বাস্থ্যসেবার উন্নয়নেও গুরুত্বারোপ করে তিনি বলেন, শ্রীমঙ্গল ও কমলগঞ্জের ৫০ শয্যার হাসপাতালকে ১০০ শয্যায় উন্নীত করা জরুরি। এতে স্থানীয় মানুষের চিকিৎসাসেবা আরও সহজলভ্য হবে।

চা শিল্পের প্রসঙ্গ টেনে তিনি শ্রীমঙ্গলের বন্ধ হয়ে যাওয়া চা নিলাম কেন্দ্র পুনরায় চালুর দাবি জানান। একই সঙ্গে চা শ্রমিকদের নিম্ন মজুরি ও জীবনমানের বিষয়টি তুলে ধরে সংশ্লিষ্টদের কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

বক্তব্যে তিনি অভিযোগ করেন, পরিকল্পনাহীনভাবে পাহাড় কেটে রিসোর্ট নির্মাণে পরিবেশের ক্ষতি হচ্ছে এবং সরকারি রাজস্বও হারাচ্ছে। পাশাপাশি সরকারি ও রেলওয়ের জমি দখলের বিষয়েও ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

মনিপুরী মৈথৈ সম্প্রদায়ের ‘লাই হারাওবা’ উৎসব শুরু

বড়লেখায় অবৈধভাবে ডিজেল রাখায় জরিমানা ২০ হাজার

ইউএনওর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের

হাওরে বাঁধ নির্মাণে অনিয়মের অভিযোগে কৃষকদের সমাবেশ

সিলেটকে নিরাপদ নগরী গড়তে সবার সহযোগিতা প্রয়োজন

ট্রাইব্যুনালে নির্দোষ দাবি আরিফ, গউছ ও বাবরের

সুনামগঞ্জে হাওরে ব্যতিক্রমী ‘রাইস মিউজিয়াম’

পাড়াগাঁও হাওর থেকে যুবকের লাশ উদ্ধার

বাসার ভেন্টিলেটর থেকে উদ্ধার বিরল প্রজাতির ‘কালনাগিনী’

শ্রীমঙ্গলে বিরল নাগলিঙ্গম বৃক্ষের মোহময় সৌন্দর্য, দর্শনার্থীদের ভিড়