হোম > সারা দেশ > সিলেট

মাধবপুরে অপহৃত মাদ্রাসাছাত্রী উদ্ধার, প্রধান আসামি গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, মাধবপুর (হবিগঞ্জ)

হবিগঞ্জের মাধবপুরে এক মাদ্রাসাছাত্রীকে অপহরণ ও ধর্ষণের ঘটনায় প্রধান আসামি নয়ন মিয়াকে (২১) ঢাকা থেকে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) গ্রেপ্তার করেছে। অভিযানের সময় ভিকটিমকেও নিরাপদে উদ্ধার করা হয়েছে।

র‍্যাব সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে র‍্যাব-৯ এর সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্প (হবিগঞ্জ) এবং র‍্যাব-১০ এর আভিযানিক দল চকবাজার থানাধীন বকশীবাজার এলাকায় অভিযান চালিয়ে নয়ন মিয়াকে গ্রেপ্তার করেন। তিনি বুল্লা ইউনিয়নের রামপুর গ্রামের শেখ সোহেল মিয়ার ছেলে।

ঘটনার বিবরণে বলা হয়েছে, মাধবপুর উপজেলার বানেশ্বর এলাকার বাসিন্দা এবং জামিয়া ফারুকিয়া রাহাতুল জান্নাত মহিলা মাদ্রাসার ছাত্রী মাদ্রাসায় যাতায়াতের সময় নয়ন মিয়া দীর্ঘদিন ধরে তাকে উত্যক্ত ও কুপ্রস্তাব দিচ্ছিল। বিষয়টি পরিবারের মাধ্যমে সমাধানের চেষ্টা করলেও আসামি আরও ক্ষিপ্ত হয়ে ওঠে।

১৮ নভেম্বর রাত প্রায় ১০টার সময় ভিকটিমকে জোরপূর্বক মুখ চেপে ধরে একটি সিএনজিচালিত অটোরিকশায় তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়। পরে তাকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ ওঠে।

ভিকটিমের মা মাধবপুর থানায় মামলা দায়ের করলে র‍্যাব ছায়া তদন্ত শুরু করে। গোয়েন্দা নজরদারি ও পরিকল্পিত অভিযানের মাধ্যমে আসামিকে গ্রেফতার এবং ভিকটিমকে নিরাপদে উদ্ধার করা হয়।

র‍্যাবের পক্ষ থেকে বলা হয়েছে, আইনের আওতায় আসামি যথাযথ শাস্তির মুখোমুখি হবে।

টাঙ্গুয়ার হাওরে হাউস-বোটের ইঞ্জিনে পড়ে শিশুর মৃত্যু

বাহুবলে বিদ্যুৎস্পৃষ্টে পিতা-পুত্রের মৃত্যু

সিলেট সীমান্তে দুই ভারতীয় নাগরিককে ফেরত পাঠালো বিজিবি

শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান

কালাছড়া বনবিটে বৃক্ষ নিধন, হুমকিতে পরিবেশ

মাধবপুরে বরযাত্রীবাহী মাইক্রোবাসের চাপায় শিশু নিহত

পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে তারেক রহমানই পাবেন

সেই ইউএনও এবার চটলেন আমার দেশ-এর ওপর

সুনামগঞ্জে জমিয়ত মহাসচিবের সঙ্গে নেতাকর্মীদের মতবিনিময়

সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত