হোম > সারা দেশ > সিলেট

ভিপি নুরের ওপর হামলার প্রতিবাদে সিলেটে বিক্ষোভ

সিলেট ব্যুরো

গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর আইনশৃঙ্খলা বাহিনীর হামলার প্রতিবাদে সিলেটে গভীর রাতে বিক্ষোভ মিছিল হয়েছে।

শুক্রবার দিবাগত রাত ১টার দিকে নগরীর চৌহাট্টা কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ কর্মসূচি পালন করা হয়। এতে সাধারণ ছাত্রদের ব্যানারে জড়ো হন বাংলাদেশ নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস), বৈষম্য বিরোধী আন্দোলন নেতাকর্মীরা।

প্রথমে তারা শহীদ মিনারের সামনে সমবেত হয়ে বিক্ষোভ মিছিল বের করেন। বিক্ষোভ মিছিলটি নগরের চৌহাট্টা পয়েন্টে গিয়ে শেষ হয়। পরে সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভকারীরা স্লোগান দিতে থাকেন।

ভিপি নুরের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়ে নেতাকর্মীরা বলেন, সেনাবাহিনীসহ পুলিশের পেটোয়া বাহিনী নৃশংসভাবে ভিপি নুরের ওপর হাত তুলছে। প্রশাসনের নিরব ভূমিকা দেখেছি। এই আওয়ামী লীগের দোসর হচ্ছে জাতীয় পার্টি। ফ্যাসিস্ট শেখ হাসিনাকে বিদায় করতে পারলেও তাদের দোসররা রয়ে গেছে। আমরা অন্তর্বর্তী সরকারের কাছে স্মারকলিপি দেব জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধ করতে। নয়তো আমরা আরো ভয়াবহত আন্দোলনের দিকে যাবো।

নৌকা তৈরির গ্রাম মাইজবাড়ি, বছরে বেচাকেনা ২২ কোটি টাকা

সীমান্তে যাদের হত্যা করা হয়, তাদের পরিচয় বাংলাদেশি

চায়ের দোকানের গ্লাস দিয়ে আঘাত করে যুবক হত্যা

জমিয়ত নেতার ফাঁসির রায় বাতিলের দাবিতে সুনামগঞ্জে বিক্ষোভ

আরিফ, বাবর, গউছ বেকসুর খালাস, একজনের মৃত্যুদণ্ড

ডিসি সরোয়ার মানুষের চোখ খুলে দিয়ে গেছেন: প্রবাসী কল্যাণ মন্ত্রী

কুলাউড়া আসছেন এনসিপির সমন্বয়ক সারজিস-নাসীরুদ্দীন পাটওয়ারী

বিজিবির অভিযানে বিদেশি পিস্তলসহ বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার

মাধবপুরে ৫৯ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সুনামগঞ্জে চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার