হোম > সারা দেশ > সিলেট

সুনামগঞ্জে বৃষ্টি চেয়ে শিরনির আয়োজন, সংঘর্ষে আহত ৩০

উপজেলা প্রতিনিধি, (শান্তিগঞ্জ) সুনামগঞ্জ

সুনামগঞ্জের শান্তিগঞ্জে বৃষ্টি প্রার্থনায় শিরনির আয়োজন নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ৩০ জন আহত হয়েছেন।

শনিবার সকালে উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নের ঠাকুরভোগ গ্রামের ছয়হালের মাঠে এ ঘটনা ঘটে।

নূর-আশিক পক্ষের আহতরা হলেন- ঠাকুরভোগ গ্রামের তছই মিয়ার ছেলে নূর মিয়া, আবকুল খাঁর ছেলে শিহাব মিয়া, রমজান খাঁর ছেলে আরজান খাঁ, আবদুল নূরের ছেলে মতলিব মিয়া, ইসবর খাঁর ছেলে শাহ জাহান খান, আকিক মিয়া ও সাজিদ মিয়া।

আবদাল-সুফি পক্ষের আহতরা হলেন- মনাফ মিয়ার ছেলে আবদাল মিয়া, সুফি মিয়ার ছেলে জুবেল আহমদ, আছদ্দর আলীর ছেলে হাবিবুর রহমানস ওরফে হাবিব মিয়া, মিজানুর রহমান, মখলিছ মিয়ার ছেলে সেবুল মিয়া, আবুল মিয়া, মনির মিয়ার ছেলে ডালিম মিয়া, সৈয়দ মিয়ার ছেলে জমিদার আলী, আশাদ খাঁর ছেলে রেকুল খান, আরজু মিয়ার ছেলে ফখরু মিয়া ও কমির মিয়ার ছেলে বাদশা মিয়া।

স্থানীয়রা জানায়, আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে নূর-আশিকের লোকজনের সঙ্গে আবদাল-সুফি পক্ষের বিরোধ চলছিল। শুক্রবার নিজেদের গোষ্ঠীর লোকদের নিয়ে গ্রামে ফসলের জন্য বৃষ্টি চেয়ে শিরনির আয়োজন করে নূর-আশিক পক্ষ। তাদের দেখাদেখি শনিবার সকালে আবদাল-সুফিও একই আয়োজনের উদ্যোগ নেয়। পরে এ নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে দুই পক্ষের লোকজনের মাঝে। এরই জেরে সংঘর্ষে জড়িয়ে পদেন দুই পক্ষের লোকজন।

শান্তিগঞ্জ থানার ওসি আকরাম আলী বলেন, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। বৃষ্টি চেয়ে শিরনির আয়োজন ঘিরে ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি, স্বেচ্ছাসেবক দল নেতাকে জরিমানা

রাশিয়ার হয়ে যুদ্ধ করে প্রাণ হারালেন মৌলভীবাজারের মুহিবুর

ফের সংসদে যাচ্ছেন হবিগঞ্জের শাম্মী

বৃষ্টির পানিতে তলিয়ে গেছে পাকা ধান, উৎকণ্ঠায় কৃষক

কোম্পানীগঞ্জে খাল খনন উদ্বোধন করলেন প্রবাসীকল্যাণ মন্ত্রী

দোয়ারাবাজারে পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু

বিএনপির মনোনয়ন পেলেন শাম্মী আক্তার ও ব্যারিস্টার আদিব

শ্রমিক সংকটে ধর্মপাশায় পাকা ধান নিয়ে বিপাকে কৃষক

গ্রাহকের ছয় কোটি টাকা নিয়ে উধাও সমবায় সমিতি

নির্মাণের এক বছরেই ২৩ কোটি টাকার ভবনে ফাটল